"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

জেল থেকে বেরিয়ে ফের একই তরুণীকে ধর্ষণ করলো ১ ধর্ষক

Share

নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ মধ্যপ্রদেশের জব্বলপুরের বাসিন্দা বিবেক প্যাটেল ধর্ষণ মামলায় জামিন পেয়ে জেল থেকে ছাড়া পেতেই আবার ধর্ষণ করলেন। এবারও নির্যাতনের শিকার হলেন সেই একই তরুণী যাকে দু’ বছর আগে ধর্ষণের অভিযোগে জেলে গিয়েছিলেন।

দু’বছর পর গত মাসেই জেল থেকে জামিনে ছাড়া পান। পুলিশকে নির্যাতিতা জানায়, “গত মাসেই তাকে প্রাণে মারার হুমকি দিয়ে ধর্ষণ করেন। বিবেকের এক বন্ধুও সাথে ছিল। আর এবার ছুরির ডগায় হুমকি দিয়ে ধর্ষণ করা হয়েছে। এমনকি সেই ঘটনার ভিডিও রেকর্ডিংও করা হয়েছে।


এরপর ধর্ষণের ঘটনার ভিডিও রেকর্ডিং করার পর সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। অভিযুক্ত ওই তরুণীকে বলেন, “যদি আগের ধর্ষণের অভিযোগ প্রত্যাহার না করা হয় তাহলে ওই ভিডিও ছড়িয়ে দেওয়া হবে।”


পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, এর আগে ২০২০ সালে যখন বিবেককে ধর্ষণের অভিযোগে জেলে পাঠানো হয় তখন নির্যাতিতার বয়স ছিল ১৭ বছর। আর এখন নির্যাতিতা ১৯ বছরের তরুণী। এই অভিযোগের ভিত্তিতে বিবেক ও তার বন্ধুর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। এর পাশাপাশি এই দুই অভিযুক্তের সন্ধানে তল্লাশি অভিযানও শুরু হয়ে গিয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031