"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

তোলার দেওয়ার হাত থেকে বাঁচতে গিয়ে ১ সাইকেল আরোহীকে পিষে ফেলল লরির চালক

Share

নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গতকাল রাতেরবেলা লরি চাপা পড়ে এক সাইকেল আরোহীর মৃত্যুর জেরে এলাকাবাসীরা জাতীয় সড়ক অবরোধ করে পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ তুললেন। মৃতের নাম সজল মিস্ত্রি। বয়স ৪৬ বছর। বাড়ি কোতোয়ালি থানার শিমুলিয়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সজলবাবু সাইকেলে চেপে কৃষ্ণনগর থেকে বাড়ি ফিরছিলেন। এদিকে বহরমপুরগামী একটি পাথর বোঝাই লরি যাওয়ার সময় নবদ্বীপ মোড়ে এক জন সিভিক ভলান্টিয়ার ওই লরির কাছ থেকে টাকা নিতে গেলে চালক গতি বাড়িয়ে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সজলবাবুকে চাপা দেন।


আর তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। এরপর এলাকাবাসীরা মৃতদেহ আটকে পথ অবরোধ করেন। আর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশকে ঘিরে অভিযোগ তোলেন যে, “পুলিশ ওই মোড়ে নিয়মিত টাকা তোলে। সেই কারণেই দুর্ঘটনা ঘটছে। তাই ওই সিভিক ভলান্টিয়ারের শাস্তি ও মৃতের পরিবারের ক্ষতিপুরণের প্রয়োজন।”


তারপর পুলিশ বিষয়টি খতিয়ে দেখে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়ে ঘটনাটি নিয়ন্ত্রণে এনেছেন। এর পাশাপাশি লরি ও তার চালককে আটক করা হয়েছে। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার ঈশানী পাল বলেন, “যদি এই ধরণের কোনো অভিযোগ উঠে থাকে তবে অবশ্যই তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930