"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

চলন্ত গাড়ি থেকে অর্ধনগ্ন অবস্থায় ছুঁড়ে ফেলা হলো ১ যুবতীকে

Share

অনুপ জয়সওয়ালঃ উত্তর দিনাজপুরঃ পরিবেশ দিবসের দিন রাতে এক অপ্রীতিকর পরিবেশের সাক্ষী রইলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহর।

https://www.youtube.com/watch?v=R2jFAdZy8cI


স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রায়গঞ্জ শহরের বীরনগর এলাকায় এক যুবতীকে চলন্ত একটি ছোটো গাড়ি থেকে অর্ধনগ্ন ও অচৈতন্য অবস্থায় ছুঁড়ে ফেলা হলো। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ওই যুবতীকে ঢেকে দেয়।


এই ঘটনার খবর পেয়ে কাউন্সিলর অভিজিৎ সাহা ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশের কাছে খবর দিলে পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায়। এরপর ওই যুবতীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ গোটা ঘটনাটির তদন্তে নেমেছে।


https://www.youtube.com/watch?v=tLQ05NeYmAQ

স্থানীয় বাসিন্দা বিপ্লব মিত্র বলেন, “ওই যুবতীকে ফেলে দিয়ে গাড়িটি কসবার দিকে দ্রুত গতিতে পালিয়ে যায়”।

পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ নিয়ে ঘটনাটির পুরোপুরি তদন্ত শুরু করেছে। এমন অনভিপ্রেত পরিস্থিতির কারণে এলাকায় তুমুল চাঞ্চল্য তৈরী হয়েছিল।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930