"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মহাকুম্ভের রাস্তায় জ্বলে উঠলো আগুন, পুড়ে ছাই দু’টি গাড়ি

Share

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ আজ ভোরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যাওয়ার রাস্তায় দু’টি দাঁড় করানো গাড়িতে আগুন লেগে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। চারপাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্রের খবর, মহাকুম্ভে পৌঁছানোর জন্য যে রাস্তা নির্দিষ্ট করা রয়েছে, তার ধার ঘেঁষে সারি সারি চারচাকা গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়। কিন্তু এদিন আচমকা সেখানে থাকা একটি মারুতি গাড়িতে আগুন ধরে গিয়েছিল। সেখান থেকে পাশের গাড়িতেও আগুন ছড়িয়েছে। এরপর দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে ছ’টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। পাশাপাশি পুলিশও এসে উপস্থিত হন। তারপর বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। কিন্তু আগুন লাগলো কিভাবে স্পষ্ট ভাবে জানা যায়নি।


তবে গোটা বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, গত ১৯ শে জানুয়ারী কুম্ভমেলার ১৯ নম্বর সেক্টরে গীতা প্রেসের তাঁবু দাউদাউ করে জ্বলে উঠেছিল। আবার আশেপাশের তাঁবুতেও আগুন ছড়িয়েছিল। এদিকে, মহাকুম্ভ উপলক্ষ্যে প্রয়াগরাজে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় থাকায় প্রশাসন বিস্তীর্ণ মেলাপ্রাঙ্গণকে বেশ কয়েকটি অঞ্চলে ভাগ করে নজরদারী চালাচ্ছে। এমনকি জরুরী পরিস্থিতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও রয়েছে। পুলিশের পাশাপাশি দমকলকর্মীরাও সর্বক্ষণ মোতায়েন থাকা সত্ত্বেও এদিন এই অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930