"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ভোটের ডিউটিতে এসে আচমকা মৃত্যু হলো ১ CRPF এর

Share

নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ রাজ্য বিধানসভা নির্বাচনের ডিউটিতে এসে কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতের নাম নগেন্দ্র সিং। বয়স ৫৬ বছর। বাড়ি বিহারের বৈশালী জেলার সরাই থানা এলাকায়। নগেন্দ্র সিং বিহারের জামুইয়ে সিআরপিএফের ২১৫ নম্বর ব্যাটালিয়নে সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন।

গতকাল পূর্ব বর্ধমানে এক কোম্পানী সিআরপিএফ জওয়ান নির্বাচনের ডিউটিতে আসেন। তাদের মধ্যেই নগেন্দ্র সিং ছিলেন। এদিন হঠাৎ কর্তব্যরত অবস্থায় অসুস্থ বোধ করেন। ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর তাকে সহকর্মীরা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে চিকিৎসাও শুরু হয়। তবে তাতেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয়। ইতিমধ্যে নগেন্দ্র সিংয়ের পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে।

এদিকে, মৃত্যুর সঠিক কারণ জানতে আপাতত পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এরপরেই তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। বর্তমানে পুলিশ গোটা বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930