"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

স্ত্রীকে হত্যা করতে গিয়ে অগ্নিদগ্ধ হলেন গাড়িচালক স্বামী

Share

নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ গতকাল কোচবিহার শহরের চোদ্দ নম্বর ওয়ার্ডের বক্সী বাড়ি মোড় এলাকার একটি বাড়ি থেকে নার্সের দগ্ধ দেহ উদ্ধার হয়। আর বাড়ির বেশ কিছুটা দূর থেকে স্বামীর দগ্ধ দেহ উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মৃতার নাম ছন্দা রায়। দম্পতি ওই এলাকায় ভাড়া থাকতেন। কিছুদিন অন্তর অন্তর পেশায় গাড়িচালক স্বামী বাড়িতে আসতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী রঞ্জিত রায় নিজের গাড়ি থেকে ডিজেল বের করে তা দিয়ে ছন্দার গায়ে আগুন ধরিয়েছিলেন। আর সেই কাজ করতে গিয়ে নিজেও আহত হয়েছেন। এরপর ছন্দার পরিবার দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। তারপর ছন্দার ভাই জামাইবাবু রঞ্জিত রায়ের বিরুদ্ধে কোতোয়ালি থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে রঞ্জিত রায় অগ্নিদগ্ধ অবস্থায় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন।

ইতিমধ্যে একটি ভিডিয়ো সামনে এসেছে, যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে, ‘তিনি তার স্ত্রীকে তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন।’ এই ঘটনার পরে বাড়িওয়ালা বলেন, “বেশ কিছুদিন ধরে ছন্দা এবং রঞ্জিতের মধ্যে অশান্তি চলছিল। জেলা পুলিশ সুপার সন্দীপ কাররা জানিয়েছেন, “একটি খুনের মামলা রজু করা হয়েছে। রঞ্জিত রায় সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করা হবে।” পাশাপাশি এদিন ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031