"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মহেশতলায় মৃত্যু হলো ১ জন বালকের

Share

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ বৃহস্পতিবার ভরদুপুরে দক্ষিণ চব্বিশ পরগণার মহেশতলা থানার অন্তর্গত বরকনতলা পুটখালি ত্রিশ নম্বর ওয়ার্ডে ১ জন বালক একটি ট্রাকের চাকার তলায় পিষ্ট হয়ে মৃত্যু হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত এলাকাবাসীরা বিক্ষোভে ফেটে পড়েছেন। মৃত বালকের নাম উজ্জ্বল মণ্ডল। বয়স ১১ বছর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন উজ্জ্বল এক বন্ধুর সাথে সাইকেলে চড়ে ফুলবাগান থেকে বাড়ির দিকে ফিরছিল। আচমকা একটি ষোলো চাকার ট্রাক বেপরোয়া গতিতে ছুটে এসে সজোরে তাদের সাইকেলে ধাক্কা মারতেই উজ্জ্বলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। তবে অপর বালকটি কোনোক্রমে প্রাণে বেঁচে গিয়েছিল। এই দুর্ঘটনা পরেই এলাকাবাসীদের একাংশ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

পাশাপাশি অভিযোগ তোলেন যে, “প্রতিদিনই ওই এলাকায় বিশাল আকারের ভারী ভারী যানবাহনগুলি অনিয়ন্ত্রিত ভাবে বেপরোয়া গতিতে চলাচল করে। এলাকার রাস্তাগুলি সরু হওয়ায় সাধারণ মানুষের চলাচলে অত্যন্ত ব্যাঘাত ঘটে। এই নিয়ে প্রশাসনের কাছে একাধিক বার অভিযোগ জানানো হলেও কোনো স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা হয়নি।”


বর্তমানে প্রশাসনের কাছে এলাকাবাসীদের দাবী, “অবিলম্বে ভারী যানবাহন চলাচলের উপর নিয়ন্ত্রণ ও পথচারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যবস্থা হোক।” মহেশতলা থানার পুলিশ এই দুর্ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। আর ইতিমধ্যেই পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে চালককে গ্রেফতার করেছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930