"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

অভিযুক্তকে আটক করতে আসতেই পুলিশের সামনেই চললো গুলি

Share

নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ এবার আসানসোলে পুলিশকে গুলি করার অভিযোগ উঠলো ১ জন অভিযুক্তের বিরুদ্ধে। ২-৩ রাউন্ড ব্ল্যাঙ্ক ফায়ার করা হয়েছে বলে অভিযোগ। তবে কোনো পুলিশকর্মীর গায়ে গুলি লাগেনি। আসানসোলে হীরাপুর থানার অন্তর্গত ইসমাইল এলাকার ঘটনা। ঘটনাস্থলে এসেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, এসেছেন কমিশনারেটের গোয়েন্দা বিভাগের অফিসারেরা।

অভিযুক্ত প্রতাপ দাস আসানসোল দক্ষিণ থানা এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে পুরোনো ডাকাতির মামলা ছিল, সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে ধরার জন্য যাওয়া হয়। সেই সময়েই প্রতাপ গুলি চালায় বলে অভিযোগ। প্রতাপের বিরুদ্ধে সাইবার অপরাধের অভিযোগও রয়েছে। মঙ্গলবার রাতে প্রতাপকে গ্রেপ্তার করতে তাঁর বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেই সময়ে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় প্রতাপ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বিকেলে ফের প্রতাপের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযোগ তখনই পুলিশকে লক্ষ্য করে গুলি করে প্রতাপ।

প্রতাপের স্ত্রী নিতু দাস জানিয়েছেন, গত কয়েকদিন থেকে পুলিশ বিরুক্ত করছে। মাঝে মধ্যেই প্রতাপের খোঁজ নিতে পুলিশ বাড়িতে আসছে বলেও জানিয়েছেন তিনি। নিতু বলেন, মঙ্গলবার রাতেও এসেছিল। আমাদের ওপর অত্যাচার করেছে। তবে এ দিন বিকেলে প্রতাপ পুলিশকে গুলি করেছে কি না সেই বিষয়টি জানা নেই। তাঁর বক্তব্য, গুলি চালিয়েছে কি না জানি না। তবে পুলিশ প্রতাপকে তাড়া করছে। প্রতাপের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। জেলার সীমান্ত সহ সমস্ত থানাকে সতর্ক করে দেওয়া হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30