"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সরকারী হাসপাতালগুলিতে অসাধু ব্যবসা বন্ধ করতে কড়া পদক্ষেপ স্বাস্থ্যভবনের

Share

রায়া দাসঃ কলকাতাঃ রাজ্যে বিজেপি সরকার আসতেই স্বাস্থ্য ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে নানা পদক্ষেপ এনেছে। এতদিন সরকারী হাসপাতালে চিকিৎসকদের বিরুদ্ধে সাদা কাগজে বা ‘সার্কিট’ (কোড) ব্যবহার করে বাইরের ওষুধ লেখার যে অভিযোগ উঠত, তা এবার সম্পূর্ণভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবনের নয়া নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে সরকারী হাসপাতালের নির্দিষ্ট প্যাডেই ওষুধ লিখতে হবে। তাতে চিকিৎসকের সই, তারিখ, সময় ও স্ট্যাম্প থাকা বাধ্যতামূলক।

ইতিমধ্যেই রাজ্যের হাসপাতালগুলিতে এই নির্দেশিকা পালন করার প্রক্রিয়া শুরু হয়েছে। খাতায়-কলমে চিকিৎসা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে এবং আগামদিনে আরও বদল আসবে বলে প্রশাসনের তরফে দাবি করা হচ্ছে। দূর-দূরান্তের গ্রামগঞ্জ থেকে এক বুক আশা নিয়ে কলকাতা কিংবা শহরতলির সরকারি হাসপাতালগুলিতে ছুটে আসেন অসংখ্য মানুষ। সবার সামর্থ্য থাকে না চড়া দামে বাইরে থেকে ওষুধ কেনার। অথচ আজ কলকাতা মেডিক্যাল কলেজের সামনের বেসরকারি ওষুধের দোকানগুলিতে ধরা পড়ল উপচে পড়া ভিড়ের ছবি। সেখানে দাঁড়িয়ে কেউ বাধ্য হয়ে চড়া দামে ওষুধ কিনছেন, আবার কেউ ওষুধের আকাশছোঁয়া দাম শুনে খালি হাতেই বাড়ি ফিরছেন।

রোগীর পরিজনদের কথায়, “হাতেগোনা কয়েকটি ওষুধ বাদ দিলে প্রায় সব ওষুধই বাইরে থেকে কিনতে হচ্ছে।” রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এই প্রসঙ্গে আশ্বাস দিয়েছেন যে, “এতদিন হাসপাতালগুলিতে কৃত্রিমভাবে ওষুধের সঙ্কট তৈরি করে রাখা হত এবং সংকেতিক চিহ্ন ব্যবহার করে রোগীদের বাইরের দোকানে পাঠানো হত। এখন থেকে সেই সমস্ত অসাধু চক্র সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে সঠিক পরিষেবা দিতে স্বাস্থ্য ভবন বদ্ধপরিকর।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30