অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর তৈরি পণ্যের মেলা প্রতিটি ব্লকে ছড়িয়ে দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নিউ টাউনে ‘গৌরী মেলা’র উদ্বোধনী মঞ্চ থেকে তাঁর প্রতিশ্রুতি, গত ছ’বছর ধরে আটকে থাকা ‘ইন্টারেস্ট সাবভেনশন’-এর টাকা ৩১ শে ডিসেম্বরের মধ্যে সরাসরি ছ’লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে।

স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সহজ শর্তে ঋণ হিসেবে এই ইন্টারেস্ট সাবভেনশনের টাকা দেয় কেন্দ্র। ঋণের একটি অংশ ভর্তুকি হিসেবে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী জানান, গত ছ’বছর ধরে ওই অর্থ পাওয়া যায়নি। কিন্তু এ বছর কেন্দ্র এই প্রকল্পে ২৫০ কোটি টাকা দিয়েছে। দপ্তরের সঙ্গে যুক্ত ছ’লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর ভেরিফিকেশনের পরে ইতিমধ্যেই প্রায় ১৫০ কোটি টাকা ট্রান্সফারও করা হয়েছে।

তিনি জানান, আগামী ৩১ শে ডিসেম্বরের মধ্যে ওই ছ’লক্ষ গোষ্ঠীর কয়েক লক্ষ মহিলা তাঁদের অ্যাকাউন্টে ছ’বছর ধরে আটকে থাকা ইন্টারেস্টসাবভেনশনের মোট ২৫০ কোটি টাকা পেয়ে যাবেন।যথাসময়ে ঋণ নিয়ে তা পরিশোধ করার পুরস্কার হিসেবে তাঁরা ওই টাকা পাবেন। এ ছাড়াও, কেন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে রাজ্যে ইতিমধ্যেই ৩০০টি মাইক্রো প্রজেক্টগ্রহণ করা হয়েছে, যা আগামী দিনে মহিলাদের আরও স্বনির্ভর করতে সাহায্য করবে এবং এর সংখ্যা আরও বাড়ানো হবে।
Sponsored Ads
Display Your Ads Here









