"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দুপুরের আগেই ল্যান্ডফল করছে ‘আকভান’, ২০০ মিলিমিটার অবধি চলতে পারে বৃষ্টি

Share

রায়া দেঃ কলকাতাঃ আজ দুপুরের আগেই ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড়টি। ইতিমধ্যে ওড়িশার গোপালপুরের উপকূলে ঘূর্ণিঝড়ের আঁচ পাওয়া যাচ্ছে। তবে তীব্র নয়। সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে ল্যান্ডফল করবে আকভান। ঘণ্টায় ৯০ কিমি গতিতে ঝড়ের আশঙ্কা ওড়িশায়। বাংলার প্রতিবেশী রাজ্যে ঝেঁপে বৃষ্টি শুরু হয়েছে। পুরীতে এদিনও বন্ধ থাকছে সমুদ্রসৈকত। এদিকে, আকভানের প্রভাবে বাংলায়ও বৃষ্টি চলছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে দিনভর দুর্যোগ থাকবে। ‘Akvan’ is making landfall before noon rain may continue up to two hundred millimeters

ঘূর্ণিঝড় আকভান ওড়িশার উপকূলে আছড়ে পড়লেও তার প্রভাব পড়ছে বাংলায়। বাংলায় বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া দফতর বলছে, সময় যত এগোবে, তত বৃষ্টি বাড়বে। প্রবল বৃষ্টিতে জলমগ্ন হওয়ার আশঙ্কা একাধিক এলাকা। এদিন ৫ জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে। একদিনে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা। এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা, হুগলি, হাওড়ায়। উত্তর ২৪ পরগনা ও পুরুলিয়ায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারের পর বৃষ্টি কমলেও সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতা ও শহরতলিতে ২৪ ঘণ্টায় ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। শহর, শহরতলির নিচু এলাকায় জল জমার আশঙ্কা। প্রয়োজনে আন্ডারপাস বন্ধ রাখার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় ৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আলিপুরে। এদিকে, ঘূর্ণিঝড় কাটলেই ঠান্ডা বাড়ার সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে দ্রুত কমবে রাতের তাপমাত্রা। শীত এখনই না এলেও বাড়বে ঠান্ডার আমেজ। ঠান্ডার আমেজ বাড়বে উত্তরের সমতলেও। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টিতে মাথায় হাত চাষিদের। প্রবল বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে গিয়েছে কেটে রাখা পাকা ধান।


এর ফলে চালের উৎপাদনে অনেকটাই ঘাটতি হয়েছে। শীতকালীন সবজি মাঠেই পচার ভয়। ফের দাম বাড়তে পারে সবজি-লঙ্কার। মাটি ভিজে যাওয়ায় আরও পিছোচ্ছে আলু চাষ। চলতি মরশুমে আলুর ফলন কমার আশঙ্কা করছেন চাষিরা। পরিস্থিতির কথা মাথায় রেখে মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। জেলার অন্যতম পর্যটনকেন্দ্র বকখালি ও গঙ্গাসাগরে সমুদ্রস্নানের উপর কড়া নজরদারি চালানো হচ্ছে। মোতায়েন রয়েছেন সিভিল ডিফেন্সের কর্মীরা। সৈকতে পর্যটকদের সতর্ক করতে মাইকিং চলছে। অন্যদিকে, টানা বৃষ্টিতে আমন ধানের জমিতে জল জমতে শুরু করেছে। ফলে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। পরিস্থিতি মোকাবিলায় কাকদ্বীপ প্রশাসনিক ভবনে খোলা হয়েছে কন্ট্রোল রুম।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30