নিজস্ব সংবাদদাতাঃ পুণেঃ গতকাল রাত ২টো ৫ মিনিট নাগাদ পুনের জয় বল্লভ স্কুলের কাছে টিম্বার মার্কেটে কাঠের জিনিসপত্রের দোকানে ভয়াবহ আগুন লেগে আতঙ্ক ছড়ায়। কাঠের মতো দাহ্য বস্তু থাকায় মুহূর্তে ভয়াবহ আকার ধারণ করে আগুন। পুনে ফায়ার ব্রিগেডের ২৪টি, পুনে ক্যান্টনমেন্টের একটি এবং পুনে মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটির দু’টি-সহ মোট ২৭টি দমকলের ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। আগুন নিয়ন্ত্রণে নামে প্রায় ১৫০ জন কর্মী। বুধবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনও রয়েছে পকেট ফায়ার। দমকলের তরফে এখনও কুলিং প্রসেস চালানো হচ্ছে বলে খবর।










