"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ICDS কেন্দ্রের খাবার খেয়ে অসুস্থ বহু শিশু

Share

নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ আজ বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের ধবোনি গ্রামে আইসিডিএস কেন্দ্রের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল একাধিক শিশু। অসুস্থ শিশুদের তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে আসা হয় অমরকানন ব্লকের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। খবর পেয়ে ধবোনি গ্রামে যায় গঙ্গাজলঘাটি থানার পুলিশ।

পরিবারের সদস্যদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই ওই আইসিডিএস কেন্দ্রে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছিল। রান্নার সময় তাঁরা একেবারেই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন না। তাঁদের অনুমান, এ দিন শিশুদের জন্য তৈরি হওয়া খিচুড়ির মধ্যে কোনও বিষাক্ত পোকামাকড় কিংবা অন্য কোনও দূষিত উপাদান মিশে যাওয়ার কারণেই এমন ঘটনা ঘটেছে। তাঁদের আরও অভিযোগ, ওই খাবার খাওয়ার পরেই শিশুরা অসুস্থ হয়ে পড়েছে। শিশুরা কয়েকবার বমি করেছে বলেও জানান তাঁরা। এই একই অভিযোগ জানিয়েছে গ্রামের স্থানীয় বাসিন্দারাও।

অসুস্থ শিশুদের অমরকানন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। স্বাস্থ্য আধিকারিক শর্মিলা চট্টোপাধ্যায় জানান, প্রথমে দু’জন শিশুকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়েছিল। একজনের বয়স দু’বছর ও অন্য জনের বয়স ন’মাস। দু’বছরের বাচ্চাটি-ই দু’বার বমি করেছে। তবে বাকিদের কোনও সমস্যা নেই। ওই স্বাস্থ্যকেন্দ্র থেকে শিশু-সহ মোট ৫১ জন খাবার খেয়েছে। তাদের প্রত্যেকেই স্বাস্থ্যকেন্দ্রে এসে পরীক্ষা করাতে বলা হয়েছে।


পরবর্তী আরও পাঁচটি শিশু ও দুজন বয়স্ক মানুষকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু পরীক্ষা করে দেখা গিয়েছে তাঁদের অবস্থা স্থিতিশীল। তিনি আরও জানান, যে শিশুদের শরীর খারাপ হয়েছিল তাদের ২৪ ঘন্টা স্বাস্থ্যকেন্দ্রে নজরদারি চালানো হবে। এ ছাড়াও স্বাস্থ্য কর্মীদের গ্রামে পাঠানো হয়েছে ওই আইসিডিএস কেন্দ্রের খাবার সংগ্রহ করার জন্য। এই ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে আসেন গঙ্গাজলঘাটি থানার পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, বর্তমানে সকলের অবস্থাই স্থিতিশীল। আইসিডিএস কেন্দ্রের খাবার থেকেই বিষক্রিয়া হয়েছে কি না সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়াও, এই ঘটনার জন্য আইসিডিএস কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানানো হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30