"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মাকে এলোপাথাড়ি কোপানোর পর আত্মঘাতী কিশোর

Share

নিজস্ব সংবাদদাতাঃ আসামঃ গতকাল আসামের গুয়াহাটিতে হাড়হিম করা ঘটনা ঘটে গেল। মাকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল অরুণাভ কলিতা নামে নবম শ্রেণীর এক ছাত্রের বিরুদ্ধে। পরে তিন তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ওই কিশোর। তবে কিশোরের মা চন্দ্রাণী কলিতা প্রাণে বেঁচে গিয়েছেন। গুয়াহাটি মেডিক্যাল কলেজে আইসিউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দ্রাণীর বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। ছেলে অরুণাভকে নিয়ে বাবার বাড়ি বামুনিমৈদামে থাকতেন তিনি। শুক্রবার সন্ধ্যায় বাড়িতে একাই ছিলেন চন্দ্রাণী। অভিযোগ, আচমকাই ছুরি হাতে ঘরে ঢুকে তাঁকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে অরুণাভ। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন চন্দ্রাণী। সেই অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে যান কিশোর। পরে, স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে মাকে কোপানোর কথা জানিয়ে একটি পোস্ট করে অভিযুক্ত। শুধু তাই নয়, বাড়িতে গিয়ে জখম মাকে হাসপাতালে ভর্তি করানোর সহপাঠীদের কাছে আবেদনও জানায় সে। তার পরে শহরের একটি বহুতলের ছাদ থেকে ঝাঁপ দেয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

স্কুলের গ্রুপে অরুণাভর হোয়াটসঅ্যাপ মেসেজটি প্রধান শিক্ষকের চোখে পড়ে। সঙ্গে সঙ্গে তিনি চাঁদমারি থানায় খবর দেন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁরাই বামুনিমৈদাম থেকে জখম চন্দ্রাণীকে উদ্ধার করে গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। চন্দ্রাণীর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে জানিয়েছে পুলিশ। অরুণাভ কেন তার মায়ের উপর হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই একটি মামলা রুজু করা হয়েছে। তদন্তের পরেই হামলার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন চাঁদমারি থানার আধিকারিকরা।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30