নিজস্ব সংবাদদাতাঃ আসামঃ আজ আসামের কাজিরাঙায় ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের অধিকাংশই ছাত্রছাত্রী। এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

সূত্রের খবর, ট্রাভেলার গাড়িটিতে বেশ কয়েক জন কলেজ পড়ুয়া-সহ ৩৫ জনেরও বেশী যাত্রী ছিলেন। আচমকা দ্রুতগতিতে ছুটে আসা একটি যাত্রীবাহী ট্রাভেলার গাড়ির সাথে একটি কন্টেনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটতেই এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে হাত লাগান। আহতদের চিকিৎসার জন্য কোহোরা মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুমড়েমুচড়ে যাওয়া ট্রাভেলার গাড়ির ভিতরে এখনও বেশ কয়েক জন যাত্রী আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। এখনও পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা এবং মৃতদের পরিচয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করা হয়নি।

গোলাঘাটের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ আরও জানান, “মিনিবাসটি প্রচণ্ড গতিতে যাচ্ছিল। পার্কের সামনে গাড়ির যে গতি বেঁধে দেওয়া রয়েছে, তার চেয়ে বেশি গতিতেই যাচ্ছিল। আমাদের মনে হয়, মিনিবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তার জেরেই কন্টেনার ট্রাকের সঙ্গে মিনিবাসের সংঘর্ষ হয়।”
Sponsored Ads
Display Your Ads Here
কাজিরাঙায় দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “কাজিরাঙার কাছে দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এই ক্ষতির ব্যাপকতা আমাদের সকলকে নাড়া দিয়েছে এবং যে পরিবারগুলো তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের প্রত্যেকের প্রতি আমার গভীর সমবেদনা রইল। কোনও কথাই তাদের বেদনা লাঘব করতে পারবে না। কিন্তু আমি তাদের জানাতে চাই যে তারা একা নন। এই শোকের মুহূর্তে সমগ্র অসম তাদের পাশে আছে।” আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়াই সরকারের অগ্রাধিকার বলেও জানান অসমের মুখ্যমন্ত্রী।










