"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

শ্রমিক বিক্ষোভকে ঘিরে অগ্নিগর্ভ বাংলাদেশ, দাউ দাউ করে জ্বলছে বাস-ট্রেন

Share

ব্যুরো নিউজঃ বাংলাদেশঃ শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে গোটা দেশ উত্তপ্ত। সোমবার রাতে ফরিদপুরের এক বাসচালককে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে যাত্রীবাহী ট্রেনে আগুন লাগানোর অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠেছে নেত্রকোণা। পরিস্থিতি সামাল দিতে রাজধানী ঢাকা-সহ গাজিপুর এবং নারায়ণগঞ্জে নামানো হয়েছে সেনা। চলছে টহলদারি।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের বস্ত্র শ্রমিকরা বর্তমানে সাড়ে ১২ হাজার টাকা বেতন পান। সেই বেতন বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি তাঁদের। কিন্তু একলপ্তে এত টাকা বেতন বাড়াতে রাজি নন কারখানা কর্তৃপক্ষ। এর পরেই রাস্তায় নেমেছেন শ্রমিকরা। তবে গত কয়েক দিনে আন্দোলনের ঝাঁঝ তেমন বোঝা যায়নি। অভিযোগ, বেশ কয়েক জন শ্রমিককে গ্রেপ্তারও করা হয়। তার পরেই বেতন বৃদ্ধি, ধৃত শ্রমিকদের মুক্তির দাবিতে মঙ্গলবার বিক্ষোভ ও কর্মবিরতির ডাক দেন ৫৫টি শ্রমিক সংগঠন।

সোমবার মাঝরাত থেকেই শুরু হয়ে যায় বিক্ষোভ। রাত ২টো নাগাদ ফরিদপুরে একটি বাসে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। সেই সময়ে বাসের ভিতরে ঘুমোচ্ছিলেন চালক কালাচান শেখ (৬০)। জীবন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। তার পরেই ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হয় ক্রুড বম্ব হামলা। মালিবাগ, মীরপুর, মহম্মদপুর, মগবাজার, বনানী-সহ একাধিক এলাকা থেকে বিস্ফোরণের খবর সামনে এসেছে। বেশ কয়েকটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেই খবর মিলেছে। মঙ্গলবার সকালে ফের নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। নেত্রকোণার মোহনগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে ছিল হাওর ইন্টারসিটি এক্সপ্রেস। তাতেই আগুন ধরিয়ে দেন দুষ্কৃতীরা। পুড়ে ছাই হয়ে যায় চারটি কামরা।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোরে ট্রেনটি ঢাকা থেকে নেত্রকোণায় পৌঁছয়। যাত্রীরা নামতেই তাতে আগুন ধরিয়ে দেন দুষ্কৃতীরা। ঘটনাস্থলে ছুটে আসে দমকল এবং রেলের আধিকারিকরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা, গাজিপুর ও নারায়ণগঞ্জের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ আধিকারিক শরিফুল ইসলাম জানান, শিল্পাঞ্চলের পরিস্থিতির উপর কড়া নজরদারি চালানো হচ্ছে। ওড়ানো হচ্ছে ড্রোন। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে বলেই জানিয়েছেন তিনি।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30