নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ পূর্ব বর্ধমানের অন্যতম কালী হলো ভাতার ব্লকের বড়বেলুনের মা বড়মা। প্রায় সাতশো বছরের পুরোনো কালী সাধক ভৃগুরাম স্বপ্নাদেশ পেয়ে কালীর মূর্তি বানিয়ে পুজো করতেন। এরপর থেকেই এই পুজো শুরু হয়েছে। মাকে দর্শন করতে দূর-দূরান্তর থেকে ভক্তরা এসে উপস্থিত হন।

ভট্টাচার্য্য পরিবারের সদস্য অনুপ কুমার ভট্টাচার্যের কথায়, “এই গ্রামে সাধক ভৃগুরাম পুজোর সূচনা করেছিলেন। প্রায় সাতশো বছর আগে কেতুগ্রামের বহুলা পীঠ থেকে ভৃগুরাম এই এলাকায় এসেছিলেন। এখানে শ্মশানে থাকতেন আর রোজ কালী মূর্তি তৈরী করতেন পুজো দিতেন বিসর্জন করতেন। একদিন স্বপ্নাদেশ পেয়ে মায়ের বড় মূর্তি তৈরি করেন। সেই থেকে বড় মূর্তি এখানে তৈরি হয়ে আসছে। যার আনুমানিক ২১ ফুট উচ্চতার এই মূর্তি।

বর্তমানে ওই ভৃগুরামের বংশধররাই এই পুজো করে আসছেন। পুজোর বিশেষ কিছু নিয়ম রীতিও রয়েছে। এই প্রসঙ্গে ভট্টাচার্য্য পরিবারের তরফ থেকে অনুপ কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন, “ভৃগু আমাদের বংশধর। নিয়ম অনুযায়ী সুস্থভাবে পুজো সম্পন্ন হয়েছে। এখনো এখানে বলিদান প্রথা রয়েছে। লক্ষাধিক মানুষ গ্রাম জুড়ে ভিড় জমিয়েছেন পুজো দেওয়ার জন্য। গ্রামের মানুষ, পুলিশ প্রশাসন, স্থানীয় পঞ্চায়েতের সাহায্যে সুস্থভাবে পুজো সম্পন্ন হয়। বিসর্জনের দিনও এখানে লক্ষাধিক মানুষের ভিড় হয়।”
Sponsored Ads
Display Your Ads Here









