"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

কলকাতার বুকে পরিত্যক্ত গাড়ি থেকে উদ্ধার ব্যক্তির পচাগলা দেহ

Share

রায়া দাসঃ কলকাতাঃ কসবা থানা এলাকার রাজডাঙা মেন রোডে বন্ধ পড়ে থাকা একটি বিলাসবহুল গাড়ির ভিতর থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ। ইঁদুর বা অন্য কিছু নয়, ওই ব্যক্তির দেহ পচেই বিকট গন্ধ ছড়াচ্ছিল এতদিন ধরে। একটি বিলাসবহুল গাড়ির ভিতর থেকে পচাগলা দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম, পরিচয় এখনও জানা যায়নি। দেহটি উদ্ধার করে পাঠানো হচ্ছে ময়নাতদন্তের জন্য। ঘটনাস্থলে ইতিমধ্যেই উপস্থিত হয়েছে হোমিসাইড শাখা এবং সাইন্টিফিক উইং।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বছর দেড়েক যাবৎ গাড়িটি ওই গ্যারেজের মধ্যে আছে। বের করা হয় না, তাই ধুলোর পরত জমে গিয়েছে। বেশ কিছুদিন ধরেই দুর্গন্ধ আসছিল এলাকায়। সেই মহালয়ার সময় থেকে স্থানীয় বাসিন্দাদের নাকে একটা পচা গন্ধ আসছিল। দিন যত গিয়েছে, দুর্গন্ধের তীব্রতা ততই বেড়েছে। সকলেই ভেবেছিলেন যে কোনও পশু হয়তো মারা গিয়েছে। এদিন প্রবল দুর্গন্ধ বের হতে থাকায় কসবা থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে গাড়ির ভিতরে এক ব্যক্তির পচা গলা দেহ দেখতে পায়। ময়নাতদন্তের পর কীভাবে মৃত্যু তা স্পষ্ট হবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে কীভাবে ওই ব্যক্তির দেহ গাড়ির ভিতরে পৌঁছল! তাহলে কি অন্যত্র খুন করে, দেহ এনে গাড়ির ভিতরে রেখে দেওয়া হয়েছিল? ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু করেছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30