রায়া দাসঃ কলকাতাঃ সরকারী কর্মচারীদের জন্য স্যালারি অ্যাডভান্স স্কিম চালু করল অর্থ দপ্তর। মঙ্গলবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে অর্থদপ্তর। রাজ্য সরকারের প্রত্যেক স্থায়ী কর্মী (গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি বা সমতুল) এই সুবিধা পাবেন। সরকারী কর্মীদের জরুরি আর্থিক প্রয়োজনে এই প্রকল্প সাহায্য করবে। ট্রেজ়ারি বা পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস সিস্টেমের মাধ্যমে যাঁরা মাসিক বেতন পান, তাঁরাই প্রয়োজনে এই প্রকল্পের আওতায় আসতে পারবেন।

১. পশ্চিমবঙ্গ সরকারের সব নিয়মিত কর্মচারী (Group A, B, C, D)
২. যাদের বেতন Treasury / Pay and Accounts Office এর মাধ্যমে HRMS/WBIFMS-এর মাধ্যমে হয়।
৩. প্রথম পর্যায়ে শুধু এরাই পাবেন। পরে অন্যদের জন্য বাড়ানো হতে পারে।
মেডিক্যাল ইমার্জেন্সি, পরিবারের কোনও প্রয়োজন, পড়াশোনা সংক্রান্ত খরচ বা অন্যান্য ক্ষেত্রে হঠাৎই কোনও কর্মীর টাকার প্রয়োজন হলে Zero-Cost and Zero-Liability ভিত্তিতে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকার রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) দ্বারা অনুমোদিত শিডিউলড কমার্শিয়াল ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কিং ফিন্যান্সিয়াল কোম্পানিগুলির (NBFC) সঙ্গে যৌথ অংশীদারিত্বে একটি সুনির্দিষ্ট এবং সুসংগঠিত Salary Advance Access Facility প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিস্থিতি, পারিবারিক নানাবিধ দায়িত্ব, সন্তানদের পড়াশোনার খরচ কিংবা অন্যান্য অপ্রত্যাশিত আপৎকালীন প্রয়োজনে কর্মচারীরা যাতে কোনও ভাবেই বিপদে না পড়েন, তা রুখতেই এই ব্যবস্থা।
শর্ট টার্ম বা স্বল্পমেয়াদি অগ্রিম। আচমকা কোনও প্রয়োজনে এই অগ্রিম নিতে পারবেন। যে মাসে নেবেন, সেই মাসে আপনার নেট বেতনের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত টাকা পাওয়া যাবে। সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে তা পরিশোধ করতে হবে। আপনার বেতন যদি মাসে ২০ হাজার টাকা হয়, তা হলে আপনি শর্ট টার্ম বা স্বল্পমেয়াদি অগ্রিম হিসেবে সর্বোচ্চ ১০ হাজার টাকা (নেট বেতনের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত) পেতে পারেন। যা পরবর্তী বেতন থেকে এককালীন কেটে নেওয়া হবে।
Sponsored Ads
Display Your Ads Here
মাল্টি মান্থ অ্যাডভান্সও নিতে পারবেন। এটি দীর্ঘমেয়াদী অগ্রিম। ২ মাস থেকে শুরু করে ৬০ মাস অর্থাৎ পাঁচ বছর মেয়াদে এই অগ্রিম দেওয়া হবে। বড় ধরনের পারিবারিক খরচ, চিকিৎসা খরচের জন্য এই অগ্রিম নিতে পারবেন। তবে চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই হিসেব মিটিয়ে দিতে হবে। নেট বেতনের সর্বোচ্চ ৩০ গুণ পর্যন্ত অগ্রিম পেতে পারেন।এ ক্ষেত্রে বেতন মাসে ২০ হাজার টাকা হলে আপনি ৬০০,০০০ টাকা (২০,০০০X৩০) পর্যন্ত ঋণ পাওয়ার যোগ্য।
আবেদন সংক্রান্ত বিষয়ের জন্য WBIFMS বা HRMS-এ যেতে হবে।










