"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

‘অর্ণব’ এর জেরে বাতিল বহু দূরপাল্লার ট্রেন

Share

নিজস্ব সংবাদদাতাঃ ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব। মাত্র ৬ ঘণ্টায় তীব্র থেকে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ইতিমধ্যেই বাংলায় জারি হয়েছে সতর্কতা। অন্ধ্রপ্রদেশে ল্যান্ডফল হলেও প্রভাব পড়বে বাংলাতেও। আজ থেকেই রাজ্যজুড়ে বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে, ঘূর্ণিঝড় অর্ণব-এর কারণে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। রেল সূত্রে খবর, হাওড়া থেকে চারটি ট্রেন বাতিল করা হয়েছে। কোনও ট্রেন ৩১ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে। আবার কোনও ট্রেন ৫ নভেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮১০৭ রাউরকেলা-জগদলপুর এক্সপ্রেস ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বাতিল থাকবে। অন্যদিকে, ১৮১০৮ জগদলপুর-রাউরকেলা এক্সপ্রেস ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত চলবে না। এছাড়াও, ১৮০০৫ হাওড়া-জগদলপুর এক্সপ্রেস ২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে। একইভাবে ১৮০০৬ জগদলপুর-হাওড়া এক্সপ্রেস ২৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে না। ট্রেন বাতিলের জেরে সমস্যায় পড়তে পারেন ওই রুটের যাত্রীরা। রেলের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার দুপুরের আগেই বিশাখাপত্তনমের দক্ষিণে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় অর্ণব। অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে। বিশাখাপত্তনমেও লাল সতর্কতা থাকছে। ল্যান্ডফলের সময় অন্ধ্র উপকূলে ঝড়ের গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৪০ কিলোমিটারে। অন্যদিকে, আজ ও আগামিকাল পুরীতে ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। গতকাল রাত থেকেই ওড়িশা উপকূলে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031