রায়া দাসঃ কলকাতাঃ পুজো শেষ হতে না হতেই ঘূর্ণঝড়ের ইঙ্গিত। সাগরে আরও শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। সেই কারণে রবিবার থেকে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি থাকছে। হাওয়া অফিস বলছে, ২৪ অক্টোবর অর্থাৎ শনিবার বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। বর্তমানে পূর্বমধ্য এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর এটি ২৫ অক্টোবর অতি-গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ২৬ অক্টোবর অর্থাৎ সোমবার সকালে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। তারপর আরও শক্তি বাড়িয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগোবে। আবহাওয়াবিদদের অনুমান, অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা কাঁকিনাড়ার কাছে এটি শুক্রবার সকালে স্থলভাগে প্রবেশ অর্থাৎ ল্যান্ড ফল করতে পারে। এর প্রভাবে ২৭ অক্টোবর মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ উপকূলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হবে। ২৮ থেকে ৩০ অক্টোবর রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপকূলের জেলায়।

আগামী ২৭ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে সকাল থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। আংশিক মেঘলা আকাশ উপকূলে মেঘলা আকাশের সম্ভাবনা থাকছে। দুপুরের পর থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতায় এক-দুই জায়গায় হালকা বৃষ্টি হবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ। এরপর ২৮ অক্টোবর বুধবার ঝড় বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলায় অনেক জায়গায় বৃষ্টি হবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে।
Sponsored Ads
Display Your Ads Here
২৯ অক্টোবর বৃহস্পতিবার সব জেলার বেশিরভাগ জায়গায় বৃষ্টির পূর্বাভাস থাকছে। বৃষ্টি হবে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টি। সব জেলায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা করে কমবে। রবিবার থেকে অনেকাংশে কমবে। অন্যদিকে, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Sponsored Ads
Display Your Ads Here
Sponsored Ads
Display Your Ads Here









