"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ব্যর্থ হলো চিকিৎসা পদ্ধতি, নানা পাটেকরের সঙ্গে কি ঘটেছিল শেষ মুহূর্তে?

Share

নিজস্ব সংবাদদাতাঃ শেষ হলো রূপোলী পর্দার আরো এক বর্ণময় যুগের। বলিউড অভিনেতা নানা পাটেকরের আকষ্মিক মৃত্যু সমস্ত সিনেপ্রেমীদের কাঁপিয়ে দিয়েছে। সূত্রের খবর, আজ ভোর রাতে গোয়ার দোনা পাউলার নিজ বাড়িতে আচমকাই অচৈতন্য অবস্থায় পাওয়া যায় নানা পাটেকরকে। দ্রুত তাঁকে গোয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা তাঁকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালান। প্রায় ৪৫ মিনিট ধরে একটানা সিপিআর (CPR) বা কার্ডিওপালমোনারি রিসাসটেশনের মতো জরুরি চিকিৎসা পদ্ধতি চালিয়েও তাঁর হৃদস্পন্দন ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ডা. শেখর সালকর জানান, “টানা ৪৫ মিনিট ধরে সর্বাত্মক চেষ্টা চালানো সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। ভোর ৫টা ২০ মিনিটে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।” পাশাপাশি হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে যে এই ঘটনার পর একটি মেডিকো-লেগাল কেস (MLC) রুজু করা হয়েছে এবং নিয়মমাফিক ময়নাতদন্ত করা হবে। অভিনেতার এই আকস্মিক মৃত্যুর খবর পাওয়ার পরই তাঁর পরিবারে নেমে এসেছে শোকের পাহাড়। অভিনেতার ছেলে মলহার পাটেকর সেই সময় পুণেতে ছিলেন। খবর পাওয়ার পরেই তিনি পুণে থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তাঁর গোয়া পৌঁছানোর পরেই অন্ত্যেষ্টিক্রিয়া সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তুখর অভিনয় শৈলী, অসাধারণ সংলাপ বলার ভঙ্গি এবং গম্ভীর চরিত্রের সুবাদে ভারতীয় সিনেমায় এক অনন্য উচ্চতায় পৌঁছেছিলেন নানা পাটেকর। ‘প্রহার’, ‘ক্রান্তিবীর’, ‘অস্তিত্ব’, ‘রাজনীতি’র মতো একাধিক স্মরণীয় চলচ্চিত্রে তাঁর অনবদ্য অভিনয় দর্শকদের মনে চিরকালের জন্য গেঁথে থাকবে। তাঁর এই প্রয়াণে এক যুগান্তকারী অধ্যায়ের ছেদ পড়ল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের পোস্টে শোকপ্রকাশ করে লেখেন, “কিংবদন্তি অভিনেতা শ্রী নানা পাটেকরজির আকস্মিক প্রয়াণের খবর শুনে দিনটা শুরু হওয়া চরম ধাক্কার। এটা একটা হৃদয়বিদারক অনুভূতি।” 


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031