"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

Share

রায়া দাসঃ কলকাতাঃ মত্ত অবস্থায় তাঁর বাড়ির সামনে তাণ্ডবের অভিযোগ। মদের বোতল দিয়ে জানতার কাচ ভেঙে দেওয়ার অভিযোগ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন বিকাশ। থানায় FIR দায়ের। বিকাশ ভট্টাচার্য বলেন, “একটা খুব জোর আওয়াজ পাই। বাড়িতে একজন মেয়ে আছেন, যিনি কাজকর্মে সাহায্য করেন, তাঁরা আমায় ডাকল। আতঙ্কিত হয়ে বলল, কাকু শীঘ্রই ওঠো বাড়ির উপর আক্রমণ হয়েছে। এরপর বেরিয়ে দেখি এই অবস্থা।”

বিকাশের বাড়ির হামলার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, গামছায় মুখ বেঁধে একজন বাইক নিয়ে এলেন। হাতে তাঁর সাদা প্যাকেট। এরপর মদের বোতল ছুড়লেন বিকাশের বাড়ি লক্ষ করে। পরপর বোতল ছুড়লেন। তারপর নোংরা ভাষায় গালিগালাজ করেন। সঙ্গে বলতে থাকেন, “আমরা হলাম দেশভক্ত। আমাদের সঙ্গে লাগবি না।” একদম সাত-সকালে এই ঘটনা ঘটনায় রীতিমতো আতঙ্কিত বিকাশ ভট্টাচার্যের পরিবারের সদস্যরা।

এদিন বিকাশবাবু আরও বলেন, “আমি বেরিয়ে দেখি জানালার কাচ ভেঙেছে। তারপর সিসিটিভি ক্যামেরা ভেঙেছে। আমার বাড়ির ভিতরে পুরো কাচ ছড়িয়েছে। যে ছেলেটি এসেছিল, তার মুখ কাপড় দিয়ে ঢাকা। গাড়ির নম্বর প্লেট ঢাকা। যা হয়, হিন্দুত্ববাদীরা যা করে আর কী। অশ্রাব্য গালাগালি। বলছে আমরা ভারত মায়ের সন্তান, আমাদের পিছনে লেগেছিস? দেখে নেব। বলেই একের পর এক বোতল বার করছে, আর ছুঁড়ে মারছে। আমি পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছি। কমিশনার অব পুলিশের কাছে রিভলবারের লাইসেন্স চাইব। আমার কাছে রিভলবার থাকবে, আশপাশে যাঁদের দেখব তাঁরা যেন প্রস্তুত থাকে।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031