"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দুর্গাপুজো উপলক্ষে রেশনে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Share

রায়া দাসঃ কলকাতাঃ পুজোর মরসুমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রেশনে পঞ্চাশ শতাংশ ছাড় দেওয়া হবে ঘোষণা করলেন। আগেই অবশ্য তা জানিয়েছিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে পুজো স্পেশ্যাল সাবসিডি দেওয়ার ঘোষণা করলেন শুভেন্দু। কোন কোন পণ্যের উপর কত ছাড় দেওয়া হবে, তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

নবান্নে সাংবাদিক বৈঠকে শুভেন্দু জানান, ময়দা, চিনি ও সুজিতে ছাড় দেওয়া হবে। তিনি দাবি করেন, রাজ্য সরকারের পুজো স্পেশ্যাল রেশনিং ব্যবস্থায় রাজ্যের প্রায় ২ কোটি পরিবারের প্রায় ৮ কোটি রাজ্যবাসী উপকৃত হবেন। এর জন্য খাদ্য দফতরকে অতিরিক্ত ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু জানিয়েছেন, ১ কেজি ময়দার দাম যদি ৩৮ টাকা হয়, তাহলে তা রেশনের দোকানে ১৯ টাকায় পাবেন রাজ্যবাসী। বাকি ১৯ টাকা সাবসিডি দেবে রাজ্য সরকার। চিনির ক্ষেত্রেও একই নিয়ম। চিনির দাম ৬০ টাকা কেজি হলে, তা ৩০ টাকায় কিনতে পারবেন গ্রাহকরা। আর বাকি ৩০ টাকা সাবসিডি দেবে সরকার। সুজিতেও ছাড় দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কথায়, “ইতিমধ্যে ময়দা ও চিনির ক্ষেত্রে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সুজির ক্ষেত্রে ৫০০ গ্রাম করে দেওয়া হবে। টেন্ডার প্রক্রিয়া চলছে। পুজোর সপ্তাহে দেওয়ার প্রচেষ্টা করছি।” রাজ্য সরকারের উদ্যোগে বহু মানুষ উপকৃত হবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031