"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আচমকা স্কুলের মধ্যে গোখরো দেখতেই আতঙ্কিত হয়ে পড়লো সকলে

Share

নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ ক্লাস চলাকালীন ক্লাসের বাইরে ফণা তুলে দাঁড়িয়ে আছে বিষধর গোখরে। আর ওই প্রান্তে খুদে পড়ুয়ারা সাপটি দেখেই আতঙ্কে চিৎকার করে শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। কিন্তু সাপ তো বাইরে। এরপর দ্রুত শিক্ষিকারা পড়ুয়াদের চিৎকার শুনে তাদের ক্লাসরুমের অন্য দরজা দিয়ে অন্য শ্রেণীকক্ষে সরিয়ে নিয়ে যান। আজ জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের বোরাগাড়ি এক নম্বর বিএফপি বিদ্যালয় এই হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকলো।

এদিকে, শ্রেণীকক্ষের ভিতরে ঢুকে পড়া সাপটি একটি কোণে কুণ্ডলী পাকিয়ে থাকে। পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে শিক্ষকরা শ্রেণীকক্ষটি তালাবন্ধ করে বাইরে থেকে পাহারা দেন। তারপর ধূপগুড়ির পরিবেশপ্রেমী সংগঠন ডোয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যদের খবর দেওয়া হয়। দাবী করা হচ্ছে, “প্রায় দু’ঘণ্টারও বেশী সময় ধরে সাপটি কখনো তৃতীয় শ্রেণীকক্ষে আবার কখনো চতুর্থ শ্রেণীকক্ষে ঘোরাফেরা করছিল। ফলে বিদ্যালয়ের পঠনপাঠন কার্যত বন্ধ হয়ে যায়।” অবশেষে পরিবেশপ্রেমীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে একটি নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দেয়। উদ্ধার হওয়া সাপটি প্রায় সাড়ে চার ফুট লম্ব।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031