"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

গঙ্গার বাঁধ মেরামতির জেরে ব্যাহত মালদা ডিভিশনের ট্রেন পরিষেবা

Share

নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ পূর্ব রেলের মালদা ডিভিশনের সাহেবগঞ্জ-বারহারওয়া শাখায় সাকরিগলি ও মহারাজপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় গঙ্গার বাঁধ কাটার কাজ শুরু হয়েছে। এর জেরে মালদা ডিভিশনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। সূত্রের খবর, বৃষ্টির কারণে নদীর জলের তোড়ে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। যাতে ভবিষ্যতে আরও ক্ষতি না হয়, তাই মেরামতির কাজ শুরু করেছে রেল। সেই কারণেই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। রুট বদল হয়েছে বেশ কিছু ট্রেনের।

রেলের তরফে জানানো হয়েছে, ২৯ সেপ্টেম্বরের ৬৩০৭৩ রামপুরহাট–সাহিবগঞ্জ ও ৬৩৪০৬ সাহিবগঞ্জ–রামপুরহাট মেমু বাতিল করা হয়েছিল। অন্য দিকে, ১৩৪১০ কিউল–মালদা টাউন এক্সপ্রেস ২৯ সেপ্টেম্বর মালদা টাউনের পরিবর্তে সাহেবগঞ্জ পর্যন্ত চালানো হয়।
এর পাশাপাশি, ৩০ সেপ্টেম্বর ৬৩০৭৪ সাহিবগঞ্জ–রামপুরহাট মেমু এবং ১৩৪২৮ সাহিবগঞ্জ–হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসও বাতিল করা হয়েছে।

পাশাপাশি ১৩০২৪ গয়া-হাওড়া এক্সপ্রেস, ১৩৪০৪ ভাগলপুর-রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস এবং ১৩০৭২ জামালপুর-হাওড়া এক্সপ্রেস ট্রেন তিনটির রুট বদল করে ভাগলপুর–দুমকা–রামপুরহাট রুট দিয়ে চালানো হবে। এ ছাড়াও, ১৫৬৫৭ দিল্লি-কামাক্ষ্যা ব্রহ্মপুত্র মেল ও ১৫৭৪৪ বাথিন্ডা-বালুরঘাট ফরাক্কা এক্সপ্রেস ট্রেন জামালপুর–মুঙ্গের–কাটিহার হয়ে যাতায়াত করবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031