"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

খুচরো মদ বিক্রির লাইসেন্স নিয়ে বিরাট পরিবর্তন আনলো সরকার

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ মদের দোকানের লাইসেন্সবিধিতে বড় বদল আনল রাজ্য সরকার। বন্ধ দোকান খুলতে নতুন ব্যবস্থা, পুর অঞ্চলে বাড়ানো হল দূরত্বের সীমাও। রাজ্যে খুচরো মদ বিক্রির লাইসেন্স দেওয়ার নিয়মেও একাধিক পরিবর্তন করল সরকার। মঙ্গলবার এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হল রাজ্যের তরফে।

নতুন লাইসেন্সের ক্ষেত্রে কোন জায়গাকে ‘নতুন সাইট’ এবং কোন জায়গাকে ‘বিদ্যমান সাইট’ হিসেবে ধরা হবে, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে নির্দেশিকায়। পুরোনো বিদেশি মদের (এফএল) দোকানের জায়গা, লাইসেন্স বাতিল, প্রত্যাহার বা সমর্পণ করার কারণে বন্ধ হয়ে যাওয়া মদের দোকানগুলিকে নতুন লাইসেন্সের আওতায় আনার রাস্তা তৈরি করা হয়েছে। শহরাঞ্চলে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্র থেকে দূরত্বের মাপকাঠি ১,০০০ ফুট (প্রায় ৩০৫ মিটার) থেকে বাড়িয়ে ৫০০ মিটার করা হয়েছে। তবে শহরাঞ্চলের এই সীমা বৃদ্ধি করার বিষয়টি বলবৎ হবে শুধুমাত্র নতুন লাইসেন্সের ক্ষেত্রে। চালু থাকা দোকানগুলি এর আওতায় পড়বে না।

বিদেশি মদের ‘অন’ শপের ক্ষেত্রে বলা হয়েছে ৪(এইচ) থেকে ৪(কে) শ্রেণির লাইসেন্সে চলা কোনও এফ এল ‘অন’ শপকে নির্দিষ্ট পরিস্থিতিতে সব ধরনের মদ বিক্রির ৪(পি) লাইসেন্সের সাইট হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়া যেতে পারে। অর্থাৎ, আগে থেকেই মদের ব্যবসার জন্য ব্যবহৃত জায়গাকে নতুন শ্রেণির লাইসেন্সে কাজে লাগানোর সুযোগ তৈরী হল। এই বিধির অধীনে সংশোধনের আগে জমা পড়ে থাকা আবেদনগুলিও নতুন নিয়ম মেনেই নিষ্পত্তি করার কথা বলা হয়েছে। ৪(পি) শ্রেণির নতুন লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আরও দু’ধরনের জায়গাকে ‘বিদ্যমান সাইট’ হিসেবে গণ্য করা হবে।


প্রথমত, ৪(এইচ) থেকে ৪(কে) শ্রেণির যেকোনো এফএল ‘অন’ শপ যদি সেখান থেকেই নতুন ৪(পি) লাইসেন্সে চালানো হয় তাহলে তাকে বিদ্যমান সাইট হিসেবে ধরা হবে। দ্বিতীয়ত, আগের লাইসেন্স বাতিল, প্রত্যাহার বা সমর্পণের কারণে যেখানে খুচরো মদ বা অন্য কোনও দ্রব্যের বিক্রি বন্ধ হয়ে গিয়েছে, সেটাও ‘বিদ্যমান সাইট’ হিসেবে বিবেচিত হবে। আবগারি দফতরের আশা নতুন এই নিয়মের ফলে এই খাতে রাজস্ব বৃদ্ধি পাবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031