নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ চুঁচুড়া ঘড়ি মোড়, কোর্ট চত্বর, মাঠের ধার ও জেলাশাসক কার্যালয় সংলগ্ন এলাকায় বেআইনি দোকানদার উচ্ছেদ অভিযান শুরু। বৃহস্পতিবারের মধ্যেই দোকানদারদের উঠে যাওয়ার নোটিস দেওয়া হয়েছে। বুধবার পূর্ত দপ্তরের আধিকারিকরা চুঁচুড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে বিভিন্ন দোকানে গিয়ে উচ্ছেদের সময় বেঁধে দেন। বিভিন্ন দোকানে গিয়ে সরে যাওয়ার নেওয়ার কথা জানিয়ে দেন আধিকারিকরা।

যদিও দোকানদাররা জানিয়েছেন, আগে থেকে কোনও নোটিস দেওয়া হয়নি। এ দিন হঠাৎ এসে পুলিশ আর পূর্ত দপ্তরের আধিকারিকরা দোকান তুলে দিতে নির্দেশ দিয়েছেন। এক দোকানদার বলেন, ‘আমাদের কোনও সময় দেওয়া হচ্ছে না। এত জিনিস একদিনে কী ভাবে সরাব?’ দোকানদারদের কথায়, ‘পুজোর আগে এই ভাবে উচ্ছেদ এখন মৃত্যু ছাড়া উপায় নেই। পরিবার নিয়ে পথে বসতে হবে।’

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code









