রায়াঃ দাসঃ কলকাতাঃ লক্ষ্মীর ভাণ্ডারের বদলে এসেছে ‘অন্নপূর্ণা যোজনা’। বেড়েছে টাকার অঙ্কও। বার্ধক্য ভাতা সহ একাধিক ভাতা বৃদ্ধি করেছে রাজ্যের বিজেপি সরকার এবার বিভিন্ন সরকারি দফতরে কর্মীদের পারিশ্রমিক ও ভাতা বৃদ্ধি করা হল। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগেই। এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সেই তালিকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বন দফতর ও শিক্ষা দফতরের একাধিক পদে কর্মরত কর্মীদের পারিশ্রমিক বাড়ানো হয়েছে। দুর্গা পুজোর আগেই এই ঘোষণা করা হল রাজ্যের তরফে। কোন ক্ষেত্রে কবে থেকে বর্ধিত বেতন মিলবে, তাও জানিয়ে দেওয়া হয়েছে।

বন দফতরের ফরেস্ট রেঞ্জার, ডেপুটি ফরেস্ট রেঞ্জার, ফরেস্ট গার্ড- ৫০০০ টাকা করে ভাতা বৃদ্ধি। ১ অক্টোবর থেকে।
বন সহায়কদের পারিশ্রমিক- ২০০০ টাকা পারিশ্রমিক বৃদ্ধি। ১ অক্টোবর থেকে।
প্রাক্তন বিধায়কদের মেডিক্যাল বিল- ৪০০০ টাকা পারিশ্রমিক বৃদ্ধি। ১ অগস্ট থেকে।
সুভাষ বোসের নামে সেবাকেন্দ্র চালু করা বিধায়কদের মাসে ৩০,০০০ টাকা। ১ জুন থেকে।

শিক্ষা দফতর
প্যারাটিচার (প্রাইমারি)- পারিশ্রমিক ৫০০০ টাকা বৃদ্ধি। ১ নভেম্বর থেকে।
প্যারাটিচার (আপার প্রাইমারি)- পারিশ্রমিক ৫০০০ টাকা বৃদ্ধি। ১ নভেম্বর থেকে।
শিক্ষ বন্ধু- পারিশ্রমিক ৫০০০ টাকা বৃদ্ধি। ১ নভেম্বর থেকে।
স্পেশাল এডুকেটর- পারিশ্রমিক ৫০০০ টাকা বৃদ্ধি। ১ নভেম্বর থেকে।
ম্যানেজমেন্ট স্টাফ- পারিশ্রমিক ৫০০০ টাকা বৃদ্ধি। ১ নভেম্বর থেকে।
এসএসকে সহায়ক- পারিশ্রমিক ৫০০০ টাকা বৃদ্ধি। ১ নভেম্বর থেকে।
এসএসকে সম্প্রসারিকা- পারিশ্রমিক ৫০০০ টাকা বৃদ্ধি। ১ নভেম্বর থেকে।
এমএসকে মুখ্য প্রশাসক- পারিশ্রমিক ৬০০০ টাকা বৃদ্ধি। ১ নভেম্বর থেকে।
অ্যাকাডেমিক সুপারভাইজার- পারিশ্রমিক ৫০০০ টাকা বৃদ্ধি। ১ নভেম্বর থেকে।
Sponsored Ads
Display Your Ads Here









