"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার মিড ডে মিলে পড়ুয়াদের পাতে পড়লো ইলিশ

Share

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ শিক্ষক দিবসে বড়ো চমক। দক্ষিণ চব্বিশ পরগণার ফলতার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এক অন্যরকম শিক্ষক দিবস পালন করল। কেউ মাছের কাঁটা বাছতে শেখেনি। কচি দুই হাতে টেনেটুনে খাওয়ার আপ্রাণ চেষ্টা। চোখে-মুখে যেন এক অন্য উল্লাস। পাতে ভাত আর আলু ভাতে পড়ার পর যখন একে একে ইলিশ ভাজা আর ইলিশ ভাপার গামলাগুলো এল, শিশুদের মনে তখন উৎসবের আনন্দ।

দক্ষিণ ২৪ পরগনার ফলতার এই স্কুলে শনিবার কবিতা,সস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দ উদযাপন। আর সেই আয়োজনের শেষে বাঙালির প্রিয় ইলিশের স্বাদে জমে ওঠে মিড ডে মিল। শিক্ষকরা নিজেদের উদ্যোগে এই ইলিশ খাওয়ানোর ব্যবস্থা করেছেন। স্কুলে পড়ুয়ার সংখ্যা ৪০০-র বেশি। সবার জন্য এদিন ইলিশের আয়োজন করা হয়। পরিবেশন করা হয় ইলিশ ভাকজা, ইলিশ ভাপা। প্রধান শিক্ষক তিলক নস্কর জানান, বিদ্যালয়ের ৭ জন শিক্ষক-শিক্ষিকার প্রচেষ্টার পাশাপাশি প্রাক্তন ছাত্ররাও উৎসবের অন্যতম সহযোগী।

পাতে ইলিশ পেয়ে পড়ুয়ারা অত্যন্ত খুশি। তারা জানিয়েছে, প্রতি বছরই এমন ইলিশ খাওয়ানো হয়। তবে এবার শিক্ষক দিবসেই এই বিশেষ আয়োজন করা হয়েছে। প্রধান শিক্ষক তিলক নস্কর জানিয়েছেন, এই স্কুলের বহু প্রাক্তন ছাত্র এখন মাছের ব্যবসা করেন। তাঁরা পাইকারি দামে মাছ দিয়েছেন, তাই এই আয়োজন করা সম্ভব হয়েছে। পড়ুয়ারা ছাড়াও এদিন স্কুলে আমন্ত্রিত ছিলেন আশপাশের অন্যান্য স্কুলের শিক্ষক-শিক্ষিকাও৷


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930