অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল কলকাতার ঢাকুরিয়ার সুইমিং ক্লাবে সাঁতার শিখতে গিয়ে একাদশ শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতের নাম সরিপ ঘোষ। বয়স ১৬ বছর। জানা গিয়েছে, সাঁতার শিখতে গিয়ে জলে তলিয়ে যায় ওই ছাত্র। পরে তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

সাঁতার শেখার ক্লাবটি রবীন্দ্র সরোবরে। পুলিশ সূত্রে খবর,শুক্রবার বিকেল সাড়ে ৪টে থেকে ৫টার মধ্যে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, আন্ডার ওয়াটার প্রশিক্ষণ চলছিল। সেইসময়ই ওই কিশোর তলিয়ে যায় বলে অভিযোগ। সরিপের পুল থেকে না ওঠার বিষয়টি বেশ কিছুক্ষণ পর নজরে আসে প্রশিক্ষকদের। তারপরই শুরু হয় খোঁজ। অচৈতন্য অবস্থায় পুল থেকে উদ্ধার করা হয় সরিপকে। কিন্তু, শেষপর্যন্ত বাঁচানো যায়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
এই ঘটনায় ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে কিশোরের পরিবার। কীভাবে তলিয়ে গেল, সেইসময় প্রশিক্ষকরা কী করছিলেন, সত্যিই ক্লাব কর্তৃক্ষ এই ধরনের নানারকম প্রশ্ন উঠে আসছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে লেক থানার পুলিশ। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
Sponsored Ads
Display Your Ads Here









