পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আজ দক্ষিণ চব্বিশ পরগণার সোনারপুর থানার চৌহাটি সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় ২ জন যুবকের মৃত্যু হয়েছে। আর ৩ জন আহত হয়েছে। মৃতদের নাম সাগ্নিক সেন ও সৌনক ভট্টাচার্য। বাড়ি যাদবপুর এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, গাড়িটিতে মোট পাঁচ জন ছিল। গাড়িটি বারুইপুর থেকে ফেরার পথে একটি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারতেই দুর্ঘটনাস্থলেই সাগ্নিক এবং সৌনকের মৃত্যু হয়। আর গুরুতর আহত অবস্থায় আরো তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ উঠছে যে, “গাড়িটি বেপরোয়া গতিতে চলছিল। যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।”

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code









