"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ভয়াবহ বাস দুর্ঘটনার কবলে পড়লো কৃষ্ণনগরগামী বাস

Share

নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ শনিবার রাতে নদীয়ায় বারো নম্বর জাতীয় সড়কের ভাতজাংলায় ভয়াবহ দুর্ঘটনায় ১ জন বাসযাত্রীর মৃত্যু হয়েছে। আর বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। বাসটি শান্তিপুর থেকে কৃষ্ণনগরের দিকে আসছিল। ঘটনাস্থলে গিয়েছে কোতোয়ালি থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে খবর, আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারতেই হঠাৎ আগুন লেগে যায়। এতে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। দমকল ও কোতোয়ালি থানার পুলিশ সহ ট্রাফিক গার্ডের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। কিন্তু বাসটি কি কারণে নিয়ন্ত্রণ হারায়, আপাতত পুলিশ তা খতিয়ে দেখছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31