"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মঙ্গলবারও রাজ্যে ভারী বৃষ্টির জন্য জারি হলুদ সর্তকতা

Share

অন্বেষা দেঃ কলকাতাঃ গভীর নিম্নচাপের ছায়া বাংলার আকাশে। তার জেরেই সোমবার সকাল থেকে প্রবল বৃষ্টি চলছে কলকাতা সহ একাধিক জেলায়। রীতিমতো দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে। নিত্যযাত্রীদের রীতিমতো হয়রান হতে হয়েছে। জলমগ্ন রাস্তাঘাট। এবার সেই গভীর নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে।

হাওয়া অফিসের সোমবার বিকেলের আপডেট বলছে, কলকাতা থেকে ৩০ কিলোমিটার পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এই মুহূর্তে অবস্থান করছে নিম্নচাপ। বর্ধমান থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে সেই অবস্থান। বাঁকুড়া থেকে ১৪০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এবং ওড়িশার বালাসোর থেকে ১৯০ কিলোমিটার উত্তর পূর্ব দিকে সেই অবস্থান।

সোমবার বৃষ্টির লাল সর্তকতা জারি থাকলেও মঙ্গলবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকবে। তবে পূর্ব দিকের জেলাগুলিতে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা থাকছে। এই জেলাগুলির কিছু অংশে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31