রায়া দাসঃ কলকাতাঃ মনসা পুজোর জন্য রাজ্যের বর্তমান বিজেপি সরকার ছুটি ঘোষণা করলো। আগামীকাল ১৮ ই আগস্ট মনসা পুজোর জন্য দু’টি জেলায় অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। এই প্রথম রাজ্যে মনসা পুজোয় রাজ্য সরকার ছুটি দিল।

বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় সব সরকারী অফিস, স্থানীয় প্রশাসনের অফিস সহ সব সরকারী শিক্ষা প্রতিষ্ঠান দুপুরবেলা ২টোয় বন্ধ হয়ে যাবে। রাজ্য সরকারের অধীনে থাকা সব প্রতিষ্ঠানেই অর্ধদিবস ছুটি কার্যকর হবে।

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code









