নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার চাকদহের দুবড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অন্নপূর্ণা বিশ্বাসের বাড়ির ঝোপঝাড় পরিষ্কার করার সময় ভয়াবহ ঘটনা ঘটে। আচমকা বিকট শব্দে বোমা ফাটতেই সেখানে কাজ করতে আসা ২ জন শ্রমিক গুরুতর আহত হলেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক । বিস্ফোরণে একজনের মুখ ক্ষতবিক্ষত হয়েছে। অপরজনের দুই হাত গুরুতর জখম হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাকদা থানার বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি ঘটনাস্থলে যান বিধায়ক বঙ্কিম ঘোষ। এই ঘটনায় পঞ্চায়েত প্রধান অন্নপূর্ণা বিশ্বাসের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের আগে হামলার উদ্দেশ্যে ওই এলাকায় বোমা মজুত করে রাখা হয়েছিল। তাঁদের দাবি, অতীতেও ওই এলাকায় একাধিকবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি বলেন, “আমার কাছে খবর আছে এর তিন তলায় আন্ডারগ্রাউন্ড গোডাউন রয়েছে। সেই গোডাউনে প্রচুর বোমা-প্রচুর অস্ত্র রয়েছে।”

বিধায়ক বঙ্কিম ঘোষের আশঙ্কা, এলাকায় এখনও বিপুল পরিমাণ বোমা মজুত থাকতে পারে। তাই দ্রুত তৎপর হয়ে এলাকায় তল্লাশি চালিয়ে মজুত বোমা উদ্ধারের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন তিনি। বিধায়ক বলেন, “বঙ্কিম ঘোষ বলেন, “এই ঘটনা আমাদের খুবই ভাবাচ্ছে। যে জায়গায় বোমা বিস্ফোরণ হয়েছে তিনি তো তৃণমূলের পঞ্চায়েত প্রধান। ওর বাড়ির বাগানে এই বোমা ফেটেছে। ওর দেওর বলছেন এর আগেও বোমা ফেটেছে। ফলে আমরা আশঙ্কা করছি এই জায়গায় বোমা বারুদ মজুত রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here









