নিজস্ব সংবাদদাতাঃ অরুণাচল প্রদেশঃ অনবরত বৃষ্টির জেরে ধস আর হড়পা বানে বেসামাল পরিস্থিতি অরুণাচল প্রদেশে। শুক্রবার দিবাং ভ্যালিতে হড়পা বান নামে। তীর জেরে এখনও পর্যন্ত সেনাবাহিনীর পাঁচ জওয়ান নিখোঁজ। অন্য দিকে, আপার সুবানসিরিতে আচমকা ধস নেমে চার জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলো তাদু বাকি, তাজি রাই, মার্কোস বসুমাতারি ও বাবুল আলি। আর নিখোঁজরা হলেন আদিত্য, কুন্দন, বিনোদ, সামুন্ডা এবং হাবিলদার উপেন্দ্র।

ইটানগরের স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তরফে জানানো হয়েছে, প্রবল বৃষ্টি আর হড়পা বানে পাসু পানি আর্মি ক্যাম্পের দু’টি সেনা শিবির ভেসে যায়। সেই সময় ক্যাম্পে ছিলেন সাত জন জওয়ান। প্রবল জলের তোড়ে ভেসে যান তাঁরা। তাঁদের মধ্যে দু’জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকাজে সেনাবাহিনীর পাশাপাশি ITBP-র ৫৮ ব্যাটালিয়ন, জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সের ৬২ RCC, অরুণাচল প্রদেশ পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকেরাও যোগ দিয়েছেন।

পাসিঘাট থেকে SDRF-এর একটি দলও রওনা দিয়েছে। নাচো থানার পুলি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। দাপোরিজো থেকে দমকল ও আপৎকালীন পরিষেবার কর্মীদেরও পাঠানো হচ্ছে। পাশাপাশি রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দলও উদ্ধারকাজ শুরু করেছে। রাজ্যের দুই জেলায় পর পর দু’টি দুর্ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এক দিকে নিখোঁজ সেনাকর্মীদের সন্ধানে জোরকদমে তল্লাশি চলছে, অন্য দিকে ধসের ঘটনায় উদ্ধার ও মৃতদেহ উদ্ধারের কাজও চালাচ্ছে প্রশাসন। দুই জায়গাতেই উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে। দিবাং ভ্যালিতে নিখোঁজ পাঁচ সেনাকর্মীর সন্ধানে জোরকদমে তল্লাশি চলছে। আপার সুবানসিরিতে ধসের জায়গায় উদ্ধারকাজ চালাচ্ছে প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।
Sponsored Ads
Display Your Ads Here









