নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে বিকশিত ভারত গড়ে তোলার বার্তা দিলেন। বিকশিত ভারত গড়ে তুলতে সপ্তধারা বা সপ্ত শক্তির উল্লেখ করেছেন।

১. উৎপাদন শক্তিঃ ডিজাইন থেকে শুরু করে যন্ত্রাংশ তৈরি পর্যন্ত সব ক্ষেত্রে সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থা গড়ে তোলা। এতে সঠিকভাবে খরচে বিশেষ জোর দেওয়া হবে।
২. কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণঃ বাজরা, মশলা, ফলমূলের জন্য খামার থেকে রফতানি পর্যন্ত রাসায়নিক মুক্ত চাষাবাদের কথা বলেছেন মোদী।
Sponsored Ads
Display Your Ads Here৩. প্রযুক্তিঃ কেবল প্রযুক্তির বাজার হিসেবে নয়, এআই (AI), কোয়ান্টাম, মহাকাশ গবেষণা, রোবোটিক্স, ডিপিআই-এর ক্ষেত্রে ভারতে উদ্ভাবনের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার কথা বলেন তিনি।
৪. গতিশক্তিঃ শহর, রেলপথ, বিমানবন্দর এবং আধুনিক শিল্পভিত্তিক সমুদ্রবন্দরগুলোকে যুক্ত করে দ্রুতগতির ও নির্বিঘ্ন বহুমুখী লজিস্টিকস ব্যবস্থা গড়ে তোলার কথা বলেছেন মোদী।
Sponsored Ads
Display Your Ads Here
৫. প্রতিরক্ষা শক্তিঃ ড্রোন, কাউন্টার-ড্রোন সিস্টেম এবং হাইপারসনিকসের মতো পরবর্তী প্রজন্মের প্রতিরক্ষা প্রযুক্তিতে উদ্ভাবন ও রফতানির মাধ্যমে সম্পূর্ণরূপে স্বনির্ভরতা অর্জন করার বার্তা দেওয়া হয়েছে।
৬. গ্রিন ও ব্লু অর্থনীতিঃ গ্রিন হাইড্রোজেন, এনার্জি স্টোরেজের পাশাপাশি মহাসাগর, উপকূলীয় এলাকা ও সামুদ্রিক সম্পদের সর্বাত্মক ব্যবহারের মাধ্যমে টেকসই অর্থনৈতিক বৃদ্ধি নিশ্চিত করার বার্তা।
Sponsored Ads
Display Your Ads Here৭. ভারতের সফট পাওয়ারঃ ভারতীয় সংস্কৃতি, যোগ, আয়ুর্বেদ এবং পর্যটনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার পাশাপাশি গেমিং, ভিএফএক্স (VFX), অ্যানিমেশন এবং সৃজনশীল অর্থনীতিতে নেতৃত্ব প্রতিষ্ঠা করা।

যে সকল শীর্ষে পৌঁছনোর লক্ষ্যে ভারত সেগুলি হলো-
- ‘ফরচুন ৫০০’ তালিকায় অন্তত পঞ্চাশটি ভারতীয় প্রতিষ্ঠান।
- বিশ্বের শীর্ষ ব্যাঙ্কগুলোর তালিকায় একটি হলেও ভারতীয় ব্যাঙ্কের অবস্থান।
- বিশ্বের শীর্ষ পাঁচটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির মধ্যে একটি ভারতীয় ফার্মা কোম্পানির জায়গা।
- একটি ভারতীয় আইনি বা রেটিং সংস্থা কর্তৃক বৈশ্বিক নেতৃত্ব অর্জন। বিশ্বের শীর্ষ কনসাল্টিং বা অ্যাকাউন্টিং ফার্মগুলোর মধ্যে একটি ভারতীয় প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তি।
- বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানীগুলোর তালিকায় একটি ভারতীয় টেক কোম্পানির উপস্থিতি। অর্থাৎ এমন সব ব্র্যান্ড তৈরী করা, যেগুলো ‘ভারত’ নাম শুনলেই গোটা বিশ্ব চমকে ওঠে।










