নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ বামেদের ডাকা আইন অমান্য ও জেল ভরো আন্দোলনকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে চুঁচুড়ায়। এই ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আটক করা হয়েছিল ৪০ জন বাম কর্মী-সমর্থককে। পরে ৩৭ জনকে মুক্তি দেওয়া হয় চুঁচুড়া থানা থেকেই। বাকি চারজনকে মঙ্গলবার আদালতে পেশ করা হয়। সোমবার আইন অমান্য কর্মসূচি চলাকালীন বাম কর্মী-সমর্থকদের উপরে হামলার ঘটনায় মঙ্গলবার সকালে চুঁচুড়ার তৃণমূল নেতা সুরেশ সাউকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সুরেশ বিজেপি হুগলি সাংগঠনিক জেলার সম্পাদক ছিলেন এক সময়ে। বিধানসভা নির্বাচনের ঠিক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূলে যোগ দেন। সাহাগঞ্জের ডানলপ মাঠে সেই যোগদান সভায় নিজেকে ‘পুষ্পা’ বলে পরিচয় দেন। বিধানসভা নির্বাচনের পরে কিছুদিন অন্তরালে ছিলেন। অভিযোগ, গত সোমবার চুঁচুড়ায় বামেদের একটি পথসভা চলাকালীন তিনি লোকজন নিয়ে এসে হামলা চালান। চেয়ার ভাঙচুর করা হয়। সেই অভিযোগে সুরেশকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে এ দিন আদালতে পেশ করা হয়।

চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ বলেন, ‘একজন তৃণমূলের নেতা গেরুয়া ঝান্ডা নিয়ে কোনও একটা রাজনৈতিক দলের কর্মসূচিতে গিয়ে গন্ডগোল পাকাবে আর বিজেপির বদনাম হবে, এটা আমাদের দল কখনও মেনে নেবে না। আমরা বার বার বলছি, এই | জুলুমবাজির রাজনীতি চলবে না।’
Sponsored Ads
Display Your Ads Here









