"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

কি কাণ্ড!! বিমানবন্দর থেকে উদ্ধার ৫৫০টি সাপের মাথা

Share

অনুপ চট্টোপাধ্যায় কলকাতাঃ কলকাতা বিমানবন্দর দিয়েই সবার চোখের আড়াল দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল অত্যন্ত দুর্লভ চান্না বার্কা। এর বাজারমূল্য প্রায় কয়েক কোটি টাকা। তবে পাচার হওয়ার আগেই সেই দুর্লভ চান্না বার্কা ধরা পড়ল।

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো বিভাগ থেকে পাঠানো হচ্ছিল অত্যন্ত দুর্লভ চান্না বার্কা। এগুলি আসলে বিদেশি মাছ, যা স্নেক হেড ফিশ নামেও পরিচিত। অ্যাকোয়ারিয়ামে রাখা হয় এই মাছ। ৫৫০টি দুর্লভ মাছ মালয়েশিয়া পাঠানো হচ্ছিল। তার আগেই বিমানবন্দর থেকে ওই মাছগুলি বাজেয়াপ্ত করল ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। জানা গিয়েছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক কার্গো বিভাগ থেকে চারটি থার্মোকলের বাক্সের মধ্যে ৫৫০ টি চান্না বার্কা মাছ বাজেয়াপ্ত করা হয়েছে।

মালয়েশিয়ায় পাড়ি দেওয়ার জন্য কলকাতা আন্তর্জাতিক কার্গ বিভাগে অ্যাকোয়া এন্টারপ্রাইজ প্রোপাইটার হিন্দোল হালদার নামক এক ব্যক্তি বুকিং করিয়েছিলেন। সেই খবর পেয়ে তল্লাশি চালায় ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। তাতেই ৫৫০টি দুর্লভ মাছ বাজেয়াপ্ত করা হয়।এর মধ্যে যে মাছগুলির আয়তন ১০ সেন্টিমিটারের ওপরে ছিল, তার এক একটি মাছের বাজার মূল্য কমপক্ষে ৩০ হাজার টাকা। বেশ কয়েকটি মাছ ২৫ সেন্টিমিটারেরও পাওয়া গিয়েছে, যার বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। সব মিলিয়ে ৫৫০টি মাছের বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31