"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মধ্যরাতে নলহাটিতে পর পর গুলিতে আহত ৩ জন

Share

নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ গতকাল মাঝরাতে বীরভূমের নলহাটিতে হরিদাসপুর গ্রামের এগারো রাউন্ড গুলি চলল। গুলিতে জখম তিন জন। আহতদের নাম বিকি সেখ, হাবিবুল সেখ ও জনি সেখ। এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত প্রায় এগারোটা নাগাদ ওই তিনজন হরিদাসপুর গ্রামের কাছে একটি বাঁশের মাঁচায় বসেছিলেন। সেই সময় মুখ বাঁধা অবস্থায় তিনটি মোটরসাইকেলে করে বেশ কয়েকজন দুষ্কৃতী সেখানে পৌঁছয়। কোনও কিছু বোঝার আগেই তারা বিকি ও অন্যদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। মোট ১১ রাউন্ড গুলি চালানোর পর দুষ্কৃতীরা দ্রুত এলাকা থেকে চম্পট দেয়।

গুলির শব্দে স্থানীয় গ্রামবাসীরা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করেন। প্রথমে তাদের নলহাটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় বিকি ও জনি সেখকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হাবিবুল সেখ রামপুরহাটে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে রাতেই নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে ১০ টি কার্তুজের খোল এবং ১টি তাজা কার্তুজ উদ্ধার করেছেন। পুরনো শত্রুতা নাকি অন্য কোনও কারণে এই আক্রমণ, তা খতিয়ে দেখতে পুলিশ ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031