"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ভদ্রেশ্বরে বেলাইন হয়ে পড়ে মালগাড়ির ইঞ্জিন

Share

নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ আজ হুগলীর ভদ্রেশ্বরে মালগাড়ির ইঞ্জিন বেলাইন হয়ে ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে। জানা গেছে, ট্রেনটি হাওড়া-বর্ধমান মেন লাইন দিয়ে ব্যান্ডেলের দিকে যাচ্ছিল। তখন সকাল ৮টা ১৫ নাগাদ ভদ্রেশ্বরের কাছে মালগাড়ির ইঞ্জিনটি বেলাইন হয়ে যায়। আর এই দুর্ঘটনার কারণে বেশ কিছু ট্রেন দেরীতে চলছে। পাশাপাশি সকালবেলার ব্যস্ত সময়ে এই দুর্ঘটনার জেরে যাত্রীরা যথেষ্ট দুর্ভোগের মধ্যে পড়েছেন।

শেওড়াফুলির জিআরপি সূত্রে খবর, মালগাড়িটি হাওড়া থেকে ব্যান্ডেলের দিকে যাচ্ছিল। ওই সময় মালগাড়িটির ইঞ্জিন বেলাইন হয়ে আপ ও রিভার্স লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে। বর্তমানে শুধুই ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। তবে রেলের তরফে জানানো হয়েছে, ইঞ্জিনটি লাইনে তোলার কাজ চলছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে সিপিআরওর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি এই বিষয়ে কোনোরকম মন্তব্য করেননি।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031