অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে মা ও শিশুদের জন্য ডিম কিনতে অতিরিক্ত বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্যের ক্যাবিনেট মিটিংয়ে। ওই কেন্দ্রগুলিতে পুষ্টি কর্মসূচি অনুযায়ী গরম রান্না করা খাবার ও সকালের জলখাবারে ডিম কেনার জন্য অতিরিক্ত বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মায়েদের প্লেট পিছু ২ টাকা এবং শিশুদের প্লেট পিছু ২ টাকা অতিরিক্ত হিসেবে অনুমোদিত ব্যয়ের অতিরিক্ত রাজ্যের অর্থায়নে পরিপূরক সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে।










