"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বাড়ি থেকে উদ্ধার তরুণীর ঝুলন্ত দেহ, হাসপাতালে ভ লিভ ইন পার্টনারও

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ নিউ টাউনে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার। লিভ ইন পার্টনারের সঙ্গে অশান্তির জেরেই কি এই ঘটনা? উঠছে প্রশ্ন। সঙ্গী যুবকও এই মুহূর্তে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর। তাঁকে হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার করা হয় বলে খবর। রবিবার গভীর রাতে নিউ টাউনের চণ্ডীবেড়িয়ায় ঘটনাটি ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে নিউ টাউন থানার পুলিশ।

সূত্রের খবর, বছর ২৫-এর ওই তরুণীর বাড়ি উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে। চার মাস ধরে এক যুবকের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন তিনি। ওই যুবকও ব্যারাকপুর শিল্পাঞ্চলেরই বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে খবর পেয়ে নিউ টাউনের ওই আবাসনে পৌঁছয় পুলিশ। সেখানে ওই তরুণীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। ওই যুবককেও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। কী ভাবে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। যদিও প্রাথমিক অনুমান, দু’জনের মধ্যে কোনও ঝামেলার কারণে এই ঘটনা হতে পারে। তরুণীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না পুলিশের পক্ষ থেকে তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এলে তরুণীর মৃত্যুর কারণ স্পষ্ট হবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031