ব্যুরো নিউজঃ আমেরিকাঃ ফিফা বিশ্বকাপ ২০২৬ মানেই বিতর্ক। একের পর এক বিতর্কে বারবার নাজেহাল হয়েছে ফিফা। তবে এবার কেন্দ্রবিন্দু ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপের ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে স্পেন ক্যাপ্টেন রদ্রিকে ট্রফি দিয়েও মঞ্চ ছাড়তে চাননি ট্রাম্প। পরিস্থিতি ঠিক করতে হস্তক্ষেপ করতে হয় ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে।

খেলার শুরুতে ভিআইপি বক্সে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বসেছিলেন সস্ত্রীক ট্রাম্প। তাঁকে দেখা মাত্র গ্যালারি জুড়ে বিদ্রুপ শুরু হয়। শিস্ দেন দর্শকদের একাংশ। ট্রাম্প অবশ্য বিশেষ পাত্তা দেননি। খোশগল্পে মেতেছিলেন। একটা সময় দেখা যায়, বিশ্বকাপের ট্রফি তাঁর কাছে নিয়ে যাওয়া হয়েছে। তিনি তা কিছু ক্ষণ কোলে রেখে সামনে রেখে দেন। খেলা শেষে ইনফান্তিনোর সঙ্গেই মাঠে এলেন ট্রাম্প। উঠলেন মঞ্চে। ট্রাম্প মাঠে ঢোকার সঙ্গে সঙ্গে আবার বিদ্রুপ শুরু হল। তার মাঝেই ফুটবলারদের গলায় মেডেল পরিয়ে দিলেন ট্রাম্প ও ইনফান্তিনো। শেষে স্পেনের অধিনায়ক রদ্রির হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দিলেন ট্রাম্প।

সচরাচর বিশ্বকাপ জিতে ট্রফি দেওয়ার পর মঞ্চে একমাত্র চ্যাম্পিয়ন দলের সদস্যরা থাকেন। তাঁদের ছাড়া বাকি আর কারও মঞ্চে থাকার নিয়ম নেই। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিশ্বকাপ ট্রফি দিয়ে বেশ কিছুক্ষন মঞ্চেই দাঁড়িয়ে থাকেন। ফলে স্পেন ক্যাপ্টেন রদ্রি একটু ঘাবড়ে গিয়ে তাঁকে সরে যেতে বললেও ট্রাম্প নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। সেলিব্রেশন করার সময়ে ট্রাম্পকে বারবার ক্যামেরার ফ্রেমে আসতে দেখা যায়। এর ফলে একটু অস্বস্তিতে পড়তে দেখা যায় স্প্যানিশ খেলোয়াড়দের। ট্রাম্প মঞ্চ ছাড়তে দেরি করার ফলে অবশেষে হস্তক্ষেপ করেন ইনফান্তিনো। তিনি হাসিমুখেই ট্রাম্পকে প্রায় হাত ধরে সরিয়ে নিয়ে যান। তবে এর মধ্যেও ট্রাম্প সরতে চাননি। এই ঘটনা ফুটবল দুনিয়ায় বিতর্ক তৈরী করেছে।
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি ম্যাচ চলাকালীন ভিআইপি গ্যালারিতে বসে বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে তাতে হাত বোলাতে দেখা যায় ট্রাম্পকে। এই বিষয়েও বিতর্ক অনেক। অনেকেই বলছেন, ফাইনালের মতো ম্যাচে মাঠে কেন ট্রফি সজ্জিত নেই? শুধু ট্রাম্প বলেই কি তাঁর জন্য বারবার নিয়ম ভাঙতে হচ্ছে ফিফাকে ? ফলে, বিশ্বকাপ আয়োজন হলেও ফাইনালেও রয়ে গেল একগুচ্ছ বিতর্ক। যা নিয়ে সরগরম সমাজমাধ্যম ও ক্রীড়ামহল।










