"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

গোটা শহরে নির্মাণের ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হলো মাত্র ১১টি বহুতলকে

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ তারাতলা-কাণ্ডের পর শহর জুড়ে সব নির্মীয়মান বহুতলের নতুন করে অডিট করার কথা ঘোষণা করা হয়েছিল। সবদিক খতিয়ে দেখে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরনিগম (KMC)। আর সেই প্রথম পর্যায়ের অডিটে মাত্র ১১টি বহুতলকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

শহর জুড়ে ১৬০টি নির্মীয়মান বহুতলে অডিট করেছিল পুরনিগম। হাইপাওয়ার কমিটির ছাড়পত্র পেয়েছে মাত্র ১১টি। সোমবার প্রথম পর্যায়ে রিপোর্ট জানালেন পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে। আগামী ৩১ জুলাই পর্যন্ত শহরের সব নির্মীয়মান বহুতলে কাজ করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। এরপরই শহর জুড়ে অডিটের কাজ শুরু হয়। এই কাজ দেখার পর অবশেষে প্রথম পর্যায়ের রিপোর্ট জমা হল। সোমবার সাংবাদিক বৈঠকে কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে জানিয়েছেন, গত তিন বছরে ৩৪৪টি আবেদন জমা পড়েছিল বহুতল নির্মাণ নিয়ে। যেখানে ২০০টির মধ্যে ১৬০টির ক্ষেত্রে স্পটে গিয়ে নির্মীয়মান বহুতলগুলিকে খতিয়ে দেখে অডিট করা হয়েছে।

সেই রিপোর্ট হাইপাওয়ার কমিটির কাছে অডিট করে পাঠিয়ে দেওয়া হয়। সেই জায়গায় ১১টি বহুতল নির্মাণের ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকিগুলির ক্ষেত্রে শ্রমিক এবং নির্মাণ সংক্রান্ত ত্রুটি রয়েছে বলে অভিযোগ উঠেছে। সেগুলিকে সংশোধনের জন্য ফের ডেভেলপার এবং প্রোমোটার পাঠানো হয়। বাকি ৪১টি রিপোর্ট টেকনিক্যাল সাব কমিটির কাছে পেশ করা হয়েছে বলে পুরসভার কমিশনার জানিয়েছেন। ইতিমধ্যেই আরও বেশ কিছু জায়গায় অডিট চলছে বলে জানালেন পুরসভার কমিশনার। তবে তারাতলা-কাণ্ডের পর অডিট টিম যে কাজ চালিয়ে যাবে সেটা পরিষ্কার করে দিয়েছেন কমিশনার।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031