"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বন্ধুর বাড়িতেই ধর্ষিতা তরুণী, গ্রেফতার ৩ অভিযুক্ত

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ঠাকুরপুকুর থানা এলাকায় এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে সোমবার রাত দুটো থেকে আড়াইটার মধ্যে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, শনিবার রাতে এক যুবকের বাড়িতে ছিলেন ওই যুবতী। নির্যাতিতার বন্ধু ওই যুবক। বন্ধুর বিরুদ্ধেই এই অভিযোগ। বন্ধুর বাড়িতে নির্যাতিতার জামা-কাপড় ছিঁড়ে দিয়ে জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করা হয় বলে অভিযোগ। এমনকী, ওই যুবতীর মোবাইল অসৎ উদ্দেশ্যে কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ। ওই যুবক ছাড়াও আরও দুই যুবকের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে ঠাকুরপুকুর থানায়। পুলিশ সূত্রে খবর, মোবাইল কেড়ে নেওয়ার কারণে এর আগের দিন নেতাজি নগর থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন ওই তরুণী।

তদন্তে এও জানা গিয়েছে, ১১ তারিখও ওই বন্ধুর বাড়িতেই ছিলেন তরুণী। ১২ জুলাই, রবিবার সকাআককলে বাকি দুই অভিযুক্ত টিঙ্কুর বাড়িতে আসে। যদিও ওই তরুণীকে শারীরিক নির্যাতনে বাকি দুই বন্ধুর প্রতসক্ষ্য কোনও ভূমিকা এখনও মেলেনি, তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(১), ৭৪/৭৬, ৩১৬(২)/৩(৫) ধারায় মামলা রুজু করে তদন্ত করছে। অন্যদিকে, রবিবারই শহরে আরও একটি ধর্ষণের অভিযোগ উঠেছিল। এক দ্বাদশ শ্রেণির ছাত্রীকে পানীয়ের মধ্যে মাদক মিশিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে তার গৃহশিক্ষকের বিরুদ্ধে। লেক টাউন থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031