রায়া দাসঃ কলকাতাঃ রাজ্যের বারোটি জেলার মাদ্রাসায় ইন্সপেকশন। ১৮ জনের কমিটি গড়ে ইন্সপেকশন এর সিদ্ধান্ত সংখ্যালঘু দফতরের। সূত্রের খবর, জেলায় জেলায় সরকারি অনুদানহীন মাদ্রাসায় যাবে বিশেষ দল। খতিয়ে দেখবে কী পড়ানো হয়? খতিয়ে দেখবে নথি। ১৫ জুলাই থেকে শুরু হচ্ছে ইন্সপেকশন। ২১ জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা পড়বে সংখ্যালঘু দফতরে। সেই রিপোর্টের ভিত্তিতে মাদ্রাসাগুলোর জন্য পদক্ষেপ নেবে রাজ্য সরকার। এখন দেখার শেষ পর্যন্ত রিপোর্টে কী আসে। তা নিয়ে স্বভাবতই চাপানউতোর শুরু হয়েছে প্রশাসনিক মহলে।

বারোটি রাজ্য হলো নদীয়া, মালদা, হাওড়া, হুগলী, বীরভূম, মুর্শিদাবাদের, কোচবিহার, উত্তর দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগণা, দক্ষিণ চব্বিশ পরগণা। প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর মাদ্রাসা নিয়ে নড়েচড়ে বসেছে সরকার। তথ্য সংগ্রহের জন্য যে সমীক্ষা শুরু হচ্ছে সেই খভর আগেই মলেছিল। রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের পক্ষ থেকে সকল জেলাশাসককে জন্য জারি হয়েছিল নির্দেশিকা। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রধান সচিবের তরফে আগে গিয়েছিল চিঠি। ব্লক ও পুরসভা ভিত্তিক সমীক্ষার নির্দেশ দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে।

বিজেপি নেতা তথা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ এই প্রসঙ্গে জানান, “মাদ্রাসা নিয়ে সরকার ভাবনা চিন্তা করছে। অনেক অভিযোগ ছিল। অনেক মাদ্রাসায় বেআইনি কার্যকলাপ হতো। সেগুলো ঠিক করে তারপরে সরকার সঠিক সিদ্ধান্ত নেবে।”
Sponsored Ads
Display Your Ads Here









