"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ভারতীয় পর্যটক বোঝাই স্পিডবোট উল্টে ভিয়েতনামে মৃত্যু হলো ১৫ জনের

Share

ব্যুরো নিউজঃ ভিয়েতনামঃ আজ ভিয়েতনামের ফুকুওকা দ্বীপের কাছে আন থোই বন্দরে ফেরার সময় পর্যটক বোঝাই স্পিডবোট উল্টে ইতিমধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে অধিকাংশই ভারতীয়। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। হো চি মিন সিটি ও হ্যানয়ে কন্ট্রোল রুম খুলেছে ভারতীয় দূতাবাস। হো চি মিন সিটিতে যে কন্ট্রোল রুম খোলা হয়েছে, তার যোগাযোগের নম্বরগুলি হলো +৮৪৩৬২৮১৭৯৩০, +৮৪৯১৫৫২৩৭১৪ এবং +৮৪৩৩৪৫২০৪১৪। হ্যানয়ের কন্ট্রোল রুমের নম্বর হলো +৮৪৯১৩০৮৯১৬৫।

সূত্রের খবর, গত কয়েক দিন ধরেই ফুকুওকায় বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই বত্রিশ জন ভারতীয় পর্যটক হন মে রুট নগোয়াই দ্বীপে ঘুরতে যান। দুপুর একটা নাগাদ আন থই বন্দরে ফিরছিলেন। কিন্তু হঠাৎ উপকূল থেকে প্রায় চারশো মিটার আগে বোট উল্টে যেতেই পর্যটকরা সমুদ্রে ছিটকে পড়েন। এরপর চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। হন মে রুট নগোয়াই দ্বীপে সারাবছরই পর্যটকদের ভিড় লেগে থাকে। এ দিনও নিয়ে বেশ কয়েকটি স্পিড বোট আন থই বন্দরে ফিরছিল। ভারতীয় পর্যটকদের স্পিডবোট উল্টে যেতেই তাঁরা ছুটে যান। কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যায় উদ্ধারকারী দল। ঘটনাস্থলে ছিলেন একটি স্পিডবোটের মালিক। তিনিও উদ্ধারকাজেও হাত লাগিয়েছিলেন।

উল্টে যাওয়া স্পিডবোটের ভিতরে অনেক পর্যটক আটকে থাকায় উদ্ধারকাজ অত্যন্ত কঠিন হয়ে ওঠে। যদিও কয়েক জনকেই জীবিত বের করে আনা সম্ভব হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময়ে বৃষ্টি না হলেও সমুদ্র উত্তাল ছিল। ভারতীয় দূতাবাস জানিয়েছে, বোটে ৩৫ জন ছিলেন। তাঁদের মধ্যে ৩২ ভারতীয়। মৃতদের অধিকাংশই তেলেঙ্গনা এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। ঘটনার পরেই মৃতের পরিবার ও আত্মীয়-স্বজনদের পাশে দাঁড়াতে হো চি মিন সিটি এবং হ্যানয়ে কন্ট্রোল রুম খুলেছে ভারতীয় দূতাবাস। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে প্রায় ৫৭ লক্ষ পর্যটক ঘুরতে এসেছেন ফু কুয়কে। যার মধ্যে অধিকাংশ ভারতীয়। 


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930