নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের রেজিনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারী বিমা নিয়ে বড়ো ঘোষণা করলেন। যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না, তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় পাঁচ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা পরিষেবা থাকবে। যার মাধ্যমে গোটা দেশেই বিনামূল্যে এই পরিষেবা পাওয়া যাবে।

‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার দরিদ্র ও আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারকে বছরে পাঁচ লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসার সুবিধা দেয়র। দিনমজুর, গৃহহীন, কাঁচা বাড়িতে বসবাসকারী- তাঁরাই মূলত এই সুবিধা পাবেন। যাঁদের পাকা বাড়ি, চার চাকা গাড়ি, সরকারি চাকরি, বা যাঁদের মাসিক আয় ১০,০০০ টাকার বেশি, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার অযোগ্য। ৫ একরের বেশি কৃষিজমি অথবা যন্ত্রচালিত চাষের সরঞ্জাম থাকলে, তাঁরা পাবেন না। পরিবারের কেউ আয়কর দিলে, তাঁরাও আয়ুষ্মান ভারতের পরিষেবা পাবেন না।

আয়-নির্বিশেষে ৭০ বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক এই প্রকল্পের আওতায় ৫লক্ষ টাকার স্বাস্থ্যবিমা পাবেন। যেসব পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের নিয়ম অনুযায়ী যোগ্য নন, তাঁদের জন্য পশ্চিমবঙ্গ সরকার ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’ চালু করেছে, যেখানে সমপরিমাণ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here









